প্রসেনজিৎ সরকার হত্যাকাণ্ডে পাঁচ অভিযুক্তই গ্রেফতার, ধর্মনগর পুলিশের দক্ষতায় জেল হাজতে প্রেরণ তাঁরা

যুব বিচিত্রা প্রতিনিধি, ধর্মনগর, ২৭ ডিসেম্বর :- প্রসেনজিৎ সরকার হত্যাকাণ্ডে মোট ৫ জন অভিযুক্তই গ্রেফতার করতে সক্ষম হয়েছে উত্তর ত্রিপুরা পুলিশ। প্রথমে ১৮ ডিসেম্বর সংঙ্গীতা ভট্টাচার্য্য, সুস্মিতা ভট্টাচার্য্যসৌরভ ভট্টাচার্য্য কে গ্রেফতার করা হয়। পলাতক থাকা মেঘদ্বীপ ভট্টাচার্য্যপিউ ধরকে আজ ২৭ ডিসেম্বর যথাক্রমে চুড়াইবাড়ি নাকা পয়েন্ট ও প্রেমতলা ফায়ার সার্ভিস এলাকা থেকে গ্রেফতার করা হয়।

হত্যাকাণ্ড সংঘটিত হয় বিগত ১৩ ডিসেম্বর, যখন প্রসেনজিৎ সরকার নামে এক ডেলিভারি কর্মীকে একটি অফিসে হেনস্থা ও মারধর করা হয়। পরদিন, ১৪ ডিসেম্বর, তার মৃতদেহ বাড়ির পাশে গাছের উপর ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়। এ ঘটনায় থানায় মামলা রুজু হয় বিএনএস ২৩-এর বিভিন্ন ধারায়।

আজ আদালতে পেশের পর শুনানি শেষে পাঁচ অভিযুক্তকেই ৩০ ডিসেম্বর পর্যন্ত জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয় আদালত। ওই দিন পুনরায় সবাইকে আদালতে তোলা হবে বলে সূত্রের খবর।