যুব বিচিত্রা প্রতিনিধি, ধর্মনগর, ২৬ ডিসেম্বর :- ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ তথা ধর্মনগর এর বিধায়ক বিশ্ব বন্ধু সেন আর নেই। উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই হৃদরোগে আক্রান্ত হয়ে বহি: রাজ্যে চিকিৎসাধীন ছিলেন তিনি।

সম্প্রতি উনার মৃত্যু সংবাদ পৌঁছে রাজ্যে, এ খবরে মর্মাহত হয় রাজনৈতিক দল সংগঠন সহ পরিচিত মহল।
তাঁর মৃত্যুতে শুক্রবার সকালে সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা শোক ব্যক্ত করেন এবং পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন, তৎসহ তাঁর বিদেহী আত্মার সদগতি কামনা করেন মুখ্যমন্ত্রী সাহা।

অধ্যক্ষ তথা ধর্মনগর এর বিধায়ক বিশ্ব বন্ধু সেন এর অকাল প্রয়াণে রাজ্য বিজেপি সহ সচেতন মহলে নেমে আসে শোকের ছায়া।
