ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধন, নজর কাড়ছে রাজকীয় মণ্ডপ ও সাবেকি প্রতিমা

সংবাদ সংস্থা, ৩১ অক্টোবর :- দুর্গা ও কালীপুজোর শেষে, জগৎমাতা জগদ্ধাত্রী আলোকিত করেন বিশ্বকে। কৃষ্ণনগর, চন্দননগরের সঙ্গে রিষড়ার জগদ্ধাত্রী পূজা প্রথাগতভাবেই বহু খ্যাতনামা। ৩০ অক্টোবর নবমী তিথিতে শুরু হওয়া রিষড়ার পূজা চলবে ৪ নভেম্বর চতুর্দশী পর্যন্ত। এই বছর রিষড়া পিটি লাহা স্ট্রিট সার্বজনীন

জগদ্ধাত্রী পূজা কমিটি তাদের ৭৫তম বর্ষ উদযাপন করছে। কোচবিহারের মদনমোহন রাজবাড়ির আদলে নির্মিত মণ্ডপ ও সাবেকি প্রতিমা দর্শনার্থীদের মুগ্ধ করেছে। পার্ক সম্মিলনীর থিম “নির্মল”, যা শান্তি ও বিশুদ্ধতার অনুভূতি দেয়। অন্যদিকে, বাঙ্গুর পল্লী ক্লাবের প্রথম বর্ষের পূজা “মেসিময়” থিমে সাজানো, যেখানে

ডিসেম্বরে আসছেন ফুটবল কিংবদন্তি লিওনেল মেসি। এছাড়াও, ৫৫ তম বর্ষে চারবাতি ইয়ংস্টাফ পূজার থিম তিরুপতি বালাজি মন্দির। সব মিলিয়ে, রিষড়া এবার এক অনন্য আধ্যাত্মিক মহোৎসবের সাক্ষী।