৩১ ডিসেম্বর মাঝ রাতের পরই বদলে যাবে আপনার আধার! আসছে বড়সড় পরিবর্তন আপডেট করার শেষ তারিখ কবে ?

সংবাদ সংস্থা, ২৫ ডিসেম্বর :- ২০২৬ সালে আধার নিয়মে বড় ধরনের পরিবর্তন কার্যকর হতে চলেছে। ডিজিটাল নিরাপত্তা জোরদার করা এবং আধার ডেটার অপব্যবহার রোধ করতেই একাধিক নয়া নিয়ম বলবৎ করতে চলেছে UIDAI । আধার কার্ডের নকশা থেকে শুরু করে যাচাইকরণ প্রক্রিয়া, সবেতেই বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হচ্ছে, যা সরাসরি সাধারণ মানুষের উপর প্রভাব ফেলবে।

UIDAI আধার কার্ডের ডিজাইন পালটাচ্ছে। আধার কার্ডের নতুন ডিজাইনে কেবল একটি ছবি এবং একটি QR কোড থাকবে। যার মাধ্যমে মুখের প্রমাণীকরণকে আইনি স্বীকৃতি দেওয়া হবে। নতুন আধার কার্ডে শুধুমাত্র আপনার ছবি এবং একটি সুরক্ষিত QR কোড থাকবে। ২০২৬-এর ১৪ জুনের মধ্যে নতুন আধার কার্ড আপডেট করতে হবে। UIDAI-এর নতুন নিয়ম অনুসারে, আধারের ফটোকপি ব্যবহার করা যাবে না। হোটেল, ইভেন্ট বা কোনও সংস্থায় আধারের ফটোকপি নেওয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে। ডেটা ফাঁস রুখতে ফেস অথেনটিকেশনের মাধ্যমে ডিজিটাল যাচাইকরণকে প্রাথমিক বিকল্প করা হচ্ছে। যেখানে আইনি স্বীকৃতি পাচ্ছে মুখের প্রমাণীকরণ। ৩১ ডিসেম্বর আধার-প্যান লিংক করার শেষ তারিখ। যদি এই তারিখের মধ্যে প্যান আধারের সাথে লিংক না করা হয়, তাহলে ১ জানুয়ারি, ২০২৬ থেকে আধার নিষ্ক্রিয় হয়ে যাবে। ১০ বছরেরও বেশি পুরনো আধার কার্ডের ক্ষেত্রে তা সক্রিয় রাখতে নাম, জন্ম তারিখ এবং ঠিকানার তথ্য ঠিকমতো আপডেট রাখতে হবে। অন্যথায় আপনার আধার কার্ড সক্রিয় থাকবে না।