যুব বিচিত্রা বিশেষ প্রতিনিধি, কলকাতা, ২১ ডিসেম্বর :- বাংলাদেশের জঘন্যতম হত্যা কাণ্ডে সমগ্র বিশ্বজুড়ে ইসলাম সম্প্রদায় কে নিয়ে সৃষ্টি হয়েছে প্রতিক্রিয়ার!

ফের দুঃসাহসিক ঘটনা বাংলাদেশের মৌলবাদী শক্তির, হিন্দু যুবক দিপু চন্দ্র দাশ কে অমানবিক হত্যাকাণ্ড সংগঠিত করে কুখ্যাত মুসলিম যুবকরা। তাকে পিটিয়ে হত্যা করে জীবন্ত দেহ অগ্নিদগ্ধ করে দেয় মৌলবাদী দুষ্কৃতির দল।
তাঁর ই প্রতিবাদে শনিবারে পার্শ্ববর্তী দেশ ভারতের বিভিন্ন রাজ্যে প্রতিবাদের ঝড় ওঠে। আসামের বরাক উপত্যকার বিভিন্ন প্রান্তে বিভিন্ন রকমের প্রতিবাদ কার্যসূচি পালন করতে দেখা যায় প্রতিবাদকারী দের কাছাড় জেলা বিজেপি এবং বজরং দল সহ বেশকটি হিন্দু সংগঠনের নেতৃত্বে বিশাল পদযাত্রা বের হয়, ধর্ণা দিয়ে প্রতিবাদ জানায় জঘন্যতম এই হত্যাকাণ্ডের
বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকারের মুরব্বী মহম্মদ ইউনুস এর প্রতিকৃতিতে জুতো পেটা করে আগুন লাগিয়ে তীব্র প্রতিবাদ সাব্যস্ত করা হয় শিলচরে। এদিকে, বাংলাদেশে পরপর হিন্দু নির্যাতনের প্রতিবাদে বিজেপি যুব মোর্চার কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে বিজেপি অফিস থেকে একটি মিছিল বের করে ক্ষুদিরাম মূর্তির সামনে গিয়ে প্রতিবাদ সাব্যস্ত করে।

‘হিন্দু হিন্দু ভাই ভাই,’ “বাংলাদেশের মৌলবাদী হুঁশিয়ার” সহ বিভিন্ন স্লোগানে মুখরিত হয় বরাক উপত্যকার প্রাণকেন্দ্র শিলচর । শনিবারের এই প্রতিবাদ বাংলাদেশ এর জঘন্যতম হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা ও ধিক্কার জানানোর পাশাপাশি কুখ্যাত মৌলবাদী দের ফাসির দাবী তুলেন আন্তঃরাষ্ট্রীয় মানবাধিকার কমিশনের নিকট।

এই প্রতিবাদে উপস্থিত প্রতিবাদকারীরা সংবাদ মাধ্যমের সামনে কথা বলতে গিয়ে শান্তির ধর্ম ‘ইসলাম’ কটাক্ষ করে বাংলাদেশের এই ঘটনায় একটি সম্প্রদায় কে বিশ্বের মানবতায় লজ্জানত করেছে। আজকের প্রতিবাদে অশান্তি র ধর্ম আখ্যা বাংলাদেশের মৌলবাদী ইসলাম কে। এবার মৌলবাদী দেশে অন্তবর্তীকালীন সরকারের মুরব্বী ইউনুসের পদক্ষেপের অপেক্ষায় সাধারণ হিন্দু মানুষ।
