সংবাদ সংস্থা,০৫ অক্টোবর: এই ঘটনার জেরে বাতিল করা হয়েছে বার্মিংহাম থেকে দিল্লিগামী ফিরতি উড়ান AI114। তবে বিমান সংস্থা জানিয়েছে, যাত্রীদের অন্য বিমানে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। পরবর্তী ফ্লাইটে তাঁদের জায়গা দেওয়া হবে।
অমৃতসর-বার্মিংহামগামী (Amritsar-Burmingham) এয়ার ইন্ডিয়ার (Air India) বিমানে মাঝআকাশে যান্ত্রিক ত্রুটি। বার্মিংহাম বিমানবন্দরে (Burmingham Airport) অবতরণের মুহূর্তে আচমকাই ওই বিমানের ‘রাম এয়ার টার্বাইন’ (RAT) চালু হয়ে যায়! কেন ওই টার্বাইন চালু হল, তা স্পষ্ট নয়! তবে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষের তরফে জানানো হয়। শনিবার, ৪ অক্টোবর বার্মিংহাম বিমানবন্দরে নামার ঠিক আগে হঠাৎই সক্রিয় হয়ে যায় বিমানের জরুরি টারবাইন ব্যবস্থা বা র্যাম এয়ার টারবাইন (RAT)। তবে শেষ পর্যন্ত যাত্রীদের কোনও অসুবিধা হয়নি, নিরাপদেই অবতরণ করে বিমান। অমৃতসর থেকে এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার (Boeing 787-8 dreamliner) বিমানটি বার্মিংহামের উদ্দেশে রওনা দেয়। যাত্রাপথে কোনও সমস্যা দেখা না দিলেও অবতরণের সময় বিমানের জরুরি টার্বাইন চালু হয়ে যায়। বিমানের কেবিন ক্রুদের বিষয়টি নজরে আসে। সঙ্গে সঙ্গে বিষয়টি জানানো হয় পাইলটকে।
তবে তার জন্য বড় কোনও সমস্যা হয়নি বলে জানিয়েছেন এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, AI117 ফ্লাইটের ক্রু RAT সক্রিয় হওয়ার বিষয়টি লক্ষ্য করেন। এই টারবাইন সাধারণত ডুয়াল ইঞ্জিন ফেইল বা মূল বিদ্যুৎ ও হাইড্রলিক সিস্টেম একসঙ্গে ব্যর্থ হলে সক্রিয় হয়। কিন্তু সেই সময় বিমানের সব সিস্টেম ঠিকঠাক কাজ করছিল। ফলে আতঙ্ক না ছড়িয়ে, পাইলটরা সম্পূর্ণ নিয়ন্ত্রণ রেখে স্বাভাবিকভাবেই অবতরণ করান বিমানটিকে।
অবতরণের পর সেটিকে গ্রাউন্ডেড করে দেওয়া হয়। ইঞ্জিনিয়ারিং টিম বিস্তারিত পরিদর্শন শুরু করেছে। কেন RAT হঠাৎ সক্রিয় হল, তা খতিয়ে দেখা হচ্ছে। বিমানটি সবরকম নিরাপত্তা পরীক্ষায় পাশ না করা পর্যন্ত ফের পরিষেবায় নামবে না।
এই ঘটনার জেরে বাতিল করা হয়েছে বার্মিংহাম থেকে দিল্লিগামী ফিরতি উড়ান AI114। তবে বিমান সংস্থা জানিয়েছে, যাত্রীদের অন্য বিমানে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। পরবর্তী ফ্লাইটে তাঁদের জায়গা দেওয়া হবে।
এয়ার ইন্ডিয়ার এক মুখপাত্র বলেন, ‘যাত্রী নিরাপত্তা কোনও মুহূর্তেই ক্ষুণ্ণ হয়নি। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে বিমানটিকে গ্রাউন্ডেড করা হয়েছে। ভবিষ্যতে যাতে এরকম ঘটনা না ঘটে, তার জন্য বিস্তারিত টেকনিক্যাল পর্যালোচনা করা হচ্ছে।’
জানা গেছে, র্যাম এয়ার টারবাইন আসলে একটি ছোট ভাঁজ করা যায় এমন উইন্ডমিলের মতো যন্ত্র। জরুরি পরিস্থিতিতে এটি খোলে এবং বিদ্যুৎ বা হাইড্রলিক সিস্টেম ব্যর্থ হলে বিমানের নিয়ন্ত্রণ বজায় রাখতে ন্যূনতম বিদ্যুৎ সরবরাহ করে। এটি একটি ছোট বিকল্প যন্ত্র, যা ইঞ্জিনে স্বয়ংক্রিয় ভাবে জরুরি ভিত্তিতে বিদ্যুৎ (হাইড্রলিক পাওয়ার) পৌঁছে দেয়।
বিমানের যখন দু’টি ইঞ্জিন বিকল বা বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হয়, তখনই স্বয়ংক্রিয় ভাবে ওই যন্ত্রটি বেরিয়ে আসে। উড়ন্ত বিমানের বাইরে থেকে এই যন্ত্র দেখা যায়। ছোট পাখার মতো ব্লেড থাকে এতে। ওই যন্ত্রের সাহায্যে বাতাস থেকে শক্তি সংগ্রহ করে বিমান চলাচল স্বাভাবিক রাখে।
তবে বার্মিংহামগামী এয়ার ইন্ডিয়ার বিমানে কেন ‘রাম এয়ার টার্বাইন’ চালু হল, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। বিমান সংস্থা জানিয়েছে, ওই বিমানের কোনও ইঞ্জিন খারাপ হয়নি। এমনকি বিমানের বিদ্যুৎ (হাইড্রলিক পাওয়ার) পরিষেবাও সচল ছিল।
বার্মিংহামে নিরাপদে অবতরণ করানো হলেও ওই বিমানটিকে নিয়মমাফিক পরীক্ষা করা হবে বলে জানিয়েছেন এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। ওই বিমানটি আবার বার্মিংহাম থেকে দিল্লিতে ফিরে আসার কথা ছিল। কিন্তু এই ‘ত্রুটি’র কারণে দিল্লিগামী যাত্রা বাতিল করা হয়েছে।
উল্লেখ্য, এয়ার ইন্ডিয়ার এই বোয়িং বিমানটি গত ১২ জুন আহমেদাবাদে দুর্ঘটনার কবলে পড়েছিল। আহমেদাবাদে থেকে লন্ডনের অদূরে গ্যাটউইকের উদ্দেশে রওনা দিয়েছিল এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমানটি। যাত্রী এবং বিমানকর্মী-সহ তাতে ছিলেন মোট ২৪২ জন। বিমানটি নিকটবর্তী একটি ডাক্তারদের হস্টেল ভবনে ধাক্কা মারে। এই বিমানে ছিলেন গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানিও। বিমানের এক জন মাত্র যাত্রী বেঁচে গিয়েছেন। সরকারি হিসাবে দুর্ঘটনায় মোট মৃতের সংখ্যা ২৬০।
