সুজন চক্রবর্তী, রাঁচি, ১৯ ডিসেম্বর :- ভারতের ছত্তিশগড়ের বাস্তার ডিভিশনে আবার মাওবাদী দমন অভিযানে সাফল্য অর্জন কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর। বৃহস্পতিবার ১৮ ডিসেম্বর সুকমা জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ১ মহিলা সহ ৩ মাওবাদী জঙ্গি নিহত হয়েছেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।এই নিয়ে গত ২ বছরে সেই রাজ্যে ৫ শত এর বেশি মাওবাদীর মৃত্যু হয়েছে বলে ছত্তীশগড় সরকারের দাবি। সুকমার জেলা সদর থেকে প্রায় ১ শত ৫০ কিলোমিটার দূরে তেলেঙ্গানা সীমানা লাগোয়া গোলাজল্লি এলাকার জঙ্গলে বৃহস্পতিবার ভোর ৫টায় ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড (ডিআরজি) এবং সিআরপিএফের যৌথ বাহিনীর সঙ্গে সংঘর্ষ হয় মাওবাদী বাহিনীর। পুলিশের দাবি, নিহতেরা সকলেই নির্দিষ্ট সংগঠন সিপিআই মাওবাদীর সশস্ত্র শাখা পিএলজিএ ( পিপলস লিবারেশন গেরিলা আর্মি ) এর সদস্য বলে। চলতি বছরে এই নিয়ে ২৮৪ জন মাওবাদী নেতাকর্মী নিহত হলেন ছত্তীশগড়ে। এর মধ্যে বাস্তার ডিভিশনের ৭টি জেলায় ২৫৫ জনের মৃত্যু হয়েছে সংঘর্ষে। যৌথবাহিনীর ধারাবাহিক হানাদারিতে কোণঠাসা মাওবাদীরা সীমানা টপকে পড়শি অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানায় আশ্রয় নেওয়ার চেষ্টা চালাচ্ছে বলে দাবি পুলিশের। কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ আগামী বছরের ৩১ মার্চের মধ্যে মাওবাদীদের নির্মূল করার প্রতিশ্রুতি দিয়েছে সরকার।
ছত্তীশগড়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত ০৩ মাওবাদী
