রামকৃষ্ণনগরে বেজায় প্রকল্পের শিলান্যাস বিধায়ক বিজয়ের

যুব বিচিত্রা প্রতিনিধি, রাতাবাড়ি, ০৭ ডিসেম্বর :- আসাম বিধানসভার শীতকালীন অধিবেশন শেষ করে সোজা চলে আসেন রাতাবাড়ি সমষ্টিতে বিধায়ক বিজয় মালাকার। আসার পর সমষ্টির সাধারণ মানুষের সমস্যাগুলো সমাধান করার জন্য ব্যস্ত হয়ে পড়লেন। শুক্রবার বেশ কয়েকটি প্রকল্পের শিলান্যাস সহ একটি সাব সেন্টারের শুভ

উদ্বোধন করেন বিধায়ক মালাকার। প্রথমে তিনি রামকৃষ্ণ নগর কলেজ রোড অবস্থিত গার্লস হাই স্কুলের নতুন ক্লাসরুম ভবনের শিলান্যাস করেন। এই নতুন ভবন নির্মাণ হতে খরচ হবে ১৮ লক্ষ ৯৭ হাজার টাকা। সেখানে হবে অংক ও সাইন্স ল্যাবরেটরি রুম। এরপর তিনি দেবদ্বার এসে নতুন সাব সেন্টার ভবনের ফিতা কেটে শুভ উদ্বোধন

করেন। দেবদ্বার এলাকার মা ও বোনেরা উনাকে উষ্ণ সংবর্ধনা জানান। এই সাব সেন্টারটি নির্মাণ হতে খরচ হয়েছে ৫০ লক্ষ ৯৪ হাজার টাকা। সঙ্গে দেবদ্বার এলাকার মডেল দুইটি অঙ্গনওয়াড়ি সেন্টারের শুভ শিলান্যাস করেন। এই দুইটিতে ব্যয় হবে প্রায় পঞ্চাশ লাখ টাকা। এরপর দেবদ্বার শিব মন্দিরে একটি সভা অনুষ্ঠিত হয়। সভার প্রথমে

বিধায়ক বিজয় মালাকারের সম্বন্ধে কিছু কথা বলেন এলাকার বিশিষ্ট সমাজসেবক নীরেন্দ্র দাস, সুরজিৎ দাস, মধুসূদন দাস ও ভৈরবনগর ব্লক আঞ্চলিক পঞ্চায়েত সভানেত্রী প্রতিনিধি দেবেশ দাস। মূল্যবান বক্তব্য রাখেন বিধায়ক বিজয় মালাকার।

এদিন গ্রামের মহিলারা বিধায়ক কে কাছে পেয়ে খুবই আপ্লুত হলেন। এর আগে কোনদিন কোন বিধায়ক তাদের গ্রামে আসেনি। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীভূমি জেলা বিজেপির সহ-সভাপতি বিশ্বতোষ সেন, ওয়ার্ড কমিশনার সন্দীপ দত্ত, সঞ্জীত দাস, বিমল নমঃশূদ্র, দিপু রঞ্জন রায় ও বিজেপি কার্যকর্তা সহ গ্রামের অসংখ্য পুরুষ   ও   মহিলারা।