সংবাদ সংস্থা, ১০ ডিসেম্বর :- ইন্দোনেশিয়ার জাকার্তায় সাততলা একটি অফিসে আগুন লেগে কমপক্ষে ২০ জনের মৃত্যু ঘটল। দুপুরের দিকে ভবনটির প্রথম তলায় আগুন লেগে যায় এবং তা দ্রুত উপরের তলায় ছড়িয়ে পড়ে। কর্মীরা অফিসের ভিতরেই আটকে পড়েন। চলছে উদ্ধারকাজ।
এ ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে সর্বত্র! ইন্দোনেশিয়ার (Indonesia) রাজধানী জাকার্তায় (Jakarta) একটি সাত তলা ভবনে অগ্নিকাণ্ডের (Fire in Office Building) ঘটনায় অন্তত ২০ জন নিহত হয়েছেন।মঙ্গলবার দুপুরের দিকে সেন্ট্রাল জাকার্তায় (Jakarta fire) অবস্থিত ওই ভবনের প্রথম তলায় আগুনের সূত্রপাত। প্রত্যক্ষদর্শীরা জানান, মুহূর্তের মধ্যেই তা উপরের তলাগুলিতে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখায় আঁতকে ওঠেন এলাকার সকলে। ছড়িয়ে পড়ে আতঙ্ক। অফিসবাড়িতে আগুন
আজ, মঙ্গলবার ইন্দোনেশিয়ার জাকার্তায় একটি সাততলা অফিসভবনে আগুন লাগে। এই দুর্ঘটনায় কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন। এদিন দুপুরের দিকে ভবনটির প্রথম তলায় প্রথমে আগুন লাগে। পরে তা দ্রুত উপরের তলায় ছড়িয়ে পড়ে। ঘন ধোঁয়া ছড়িয়ে পড়ায় অফিসের কর্মীরা ভিতরেই আটকে পড়েন। পুলিস জানিয়েছে, মৃতদের মধ্যে একজন গর্ভবতী মহিলাও ছিলেন। চলছে উদ্ধারকাজ। টিফিন করতে-করতেই মৃত্যুর মুখোমুখি।
অফিসভবনটিতে জাপানি ড্রোন প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘টেরা ড্রোন কর্পোরেশনে’র ইন্দোনেশীয় শাখা’ টেরা ড্রোন ইন্দোনেশিয়া’র কার্যালয়। অগ্নিকাণ্ডের সময় অনেক কর্মীই দুপুরের খাবার খাচ্ছিলেন, আবার কেউ কেউ অফিসের বাইরে ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার পর আতঙ্কিত কর্মীরা প্রাণ বাঁচাতে উপরের তলা থেকে পোর্টেবল মই ব্যবহার করে নীচে নেমে আসেন।
ব্যাগ ভর্তি বডি :-
সেন্ট্রাল জাকার্তা পুলিসের প্রধান জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা শেষ পর্যন্ত আগুন নেভাতে পেরেছেন। বর্তমানে কুলিং প্রক্রিয়া চলছে। ধোঁয়া বের করা এবং ভেতরে আরও কেউ আটকে আছেন কি না, তা খুঁজে দেখার কাজ চলছে। টেলিভিশন ফুটেজে দেখা গিয়েছে, উদ্ধারকর্মীরা ব্যাগে করে মরদেহ বের করছেন! মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
