উৎসর্গ রায়, ধর্মনগর, ০৭ ডিসেম্বর :- দেশের যুব সমাজ কে জাগ্রত করতে এবং শরীর চর্চায় আরো এক ধাপ এগিয়ে নিতে “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর” নেতৃত্বে “খেলো ইন্ডিয়া” র সূচনা হয়। যা সমগ্র রাজ্যে তাঁর প্রভাব বিস্তার করে। রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের যৌথ ব্যবস্থাপনায় বিভিন্ন রাজ্যে আয়োজিত হয়েছে “খেলো ইন্ডিয়া” র অধীনে বিভিন্ন খেলা ধুলা। যার ব্যতিক্রম নেই ত্রিপুরা রাজ্যে ও। উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরে আগামীকাল অর্থাৎ ০৮ ডিসেম্বর সোমবার “খেলো ধর্মনগর-২০২৫” র শুভ সূচনা হবে স্থানীয় জনপ্রতিনিধি সহ প্রশাসনের হাত ধরে।
দুপুর ১ টায় ধর্মনগর বীর বিক্রম ইন্সটিটিউট ময়দানে অনুষ্ঠিত হতে চলেছে “খেলো ধর্মনগর ২০২৫” এর উদ্বোধনী আয়োজন জাঁকজমকপূর্ণ আয়োজনে ধর্মনগরের সকল নাগরিক ও খেলোয়াড়দের প্রতি রইল আন্তরিক নিমন্ত্রণ আয়োজকদের পক্ষ থেকে।
যারা ইতিমধ্যে রেজিস্ট্রেশন করেছেন বা রেজিস্ট্রেশন করতে ইচ্ছুক, তারা পৌর-পরিষদের সঙ্গে যোগাযোগ করে অংশগ্রহণ করার সুযোগ নিতে আহ্বান জানান।
খেলো ধর্মনগরের সূচনা ও উদ্দেশ্য :-
২০২৩ সালে ধর্মনগর এর বিধায়ক তথা ত্রিপুরা “বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন” যুবসমাজকে পুনরায় খেলাধুলার সঙ্গে যুক্ত করে একটি সুস্থ সমাজ গঠনের উদ্দেশ্যে খেলো ধর্মনগর কর্মসূচির সূচনা করেন। যা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেখানো পথ।
২০২৩ সালে ২৯টি ইভেন্ট।
২০২৪ সালে ৪২টি ইভেন্ট।
২০২৫ সালে যুক্ত হলো ৪৩টি বৈচিত্র্যময় ইভেন্টে।
যেখানে ২০ বছর বয়সী তরুণ থেকে ৭০ বছর বয়সী প্রবীণ নাগরিক পর্যন্ত সকলের জন্য রয়েছে অংশগ্রহণের সুযোগ।
এ বছরের প্রধান ইভেন্টসমূহ :-
ক্রিকেট, ব্যাডমিন্টন, কবাডি, ভলিবল, লুডু, দাবা, যোগা, টেবিল টেনিস, কেরাম, অ্যাথলেটিক্স (১০০মি:, ২০০মি:, ৪০০মি:), লং জাম্প, স্লো সাইকেল রেস, মার্বেল রেস, বাস্তা দৌড়, কুক ফাইট, বিস্কুট রেস এবং আরও অনেক ইভেন্ট।
ক্রিকেট :-
- ওপেন টু অল।
- স্কুল লেভেলে ৩২টি দল অংশগ্রহণ করেছে।
- মোট রেজিস্ট্রেশন :- ৫২৬ জন খেলোয়াড়।
- ওপশন প্রক্রিয়া সম্পন্ন।
যোগা :-
- ১৮–৪০, ৪০–৬০, স্কুল (১–১২) বিভিন্ন শ্রেণিতে পৃথক প্রতিযোগিতা।
অ্যাথলেটিক্স :-
- ১০০মি:, ২০০মি:, ৪০০মি: লং জাম্প – ওপেন ও স্কুল লেভেল উভয় ক্ষেত্রেই।
শক্তি ক্রীড়া :-
- ওয়েট লিফটিং, পাওয়ার লিফটিং, বডি বিল্ডিং বিভিন্ন ওজন শ্রেণী।
অন্যান্য :-
- কেরাম, দাবা, বাস্কেটবল, টেবিল টেনিস, লুডু, মার্বেল রেস, বাস্তা রেস ইত্যাদি।
পুরস্কারের বিবরণ
ক্রিকেট (ওপেন টু অল) :-
- চ্যাম্পিয়ন :- ৫০,০০০ টাকা।
- রানার্স :- ৩০,০০০ টাকা।
- ম্যান অফ দ্যা সিরিজ :- ৫,০০০ টাকা।
- বেস্ট লিডার :- ৫,০০০ টাকা।
কবাডি :-
- ওপেন পুরুষ/মহিলা :- চ্যাম্পিয়ন ১৫,০০০, রানার্স ১০,০০০ ।
- স্কুল লেভেল :- চ্যাম্পিয়ন ৫,০০০, রানার্স ৩,০০০ ।
ভলিবল :-
- ওপেন পুরুষ/মহিলা :- চ্যাম্পিয়ন ১৫,০০০, রানার্স ১০,০০০।
- স্কুল লেভেল :- চ্যাম্পিয়ন ৫,০০০, রানার্স ৩,০০০।
ব্যাডমিন্টন :-
- ওপেন :- চ্যাম্পিয়ন ১০,০০০, রানার্স ৭,৫০০ ।
- স্কুল লেভেল বালক /বালিকা :- চ্যাম্পিয়ন ৫,০০০, রানার্স ৩,০০০।
টেবিল টেনিস :-
- ওপেন :- চ্যাম্পিয়ন ১০,০০০, রানার্স ৭,৫০০।
কেরাম :-
- ওপেন :- চ্যাম্পিয়ন ১০,০০০, রানার্স ৭,৫০০।
- স্কুল লেভেল :- চ্যাম্পিয়ন ৫,০০০, রানার্স ৭,৫০০ ।
দাবা :-
- ওপেন :- চ্যাম্পিয়ন ৬,০০০ রানার্স ৪,০০০।
- স্কুল লেভেল (১–৫) :- চ্যাম্পিয়ন ৩,০০০, রানার্স ২,০০০।
- স্কুল (৬–১২) :- জুডো, ওয়েট লিফটিং, পাওয়ার লিফটিং, বডিবিল্ডিং।
- বিভিন্ন বয়স/ওজন শ্রেণিতে চ্যাম্পিয়ন ২,০০০ এবং রানার্স ১,০০০।
আয়োজকদের উদ্দেশ্য :-
বিশ্ববন্ধু সেন “খেলো ধর্মনগর-২০২৫” শুরু করেছিলেন একটি মহৎ ভাবনা নিয়ে – যা যুবসমাজকে আবার মাঠমুখী করা, নেশা ও অবক্ষয় থেকে দূরে সরিয়ে একটি সুস্থ, সচেতন ও শৃঙ্খলাবদ্ধ সমাজ গড়ে তোলার লক্ষ্যেই এই উদ্যোগ।
সকল ধর্মনগর – বাসীর প্রতি আয়োজকদের আহ্বান, এসে যোগ দিন “খেলো ধর্মনগর ২০২৫” এর এই মহা আয়োজনে। আপনাদের উপস্থিতি এবং অংশগ্রহণই এই উৎসবকে আরও সাফল্যমণ্ডিত করে তুলবে বলে এদিন সাংবাদিক সম্মেলনে এমনটাই জানালেন আয়োজকরা। এদের মধ্যে উপস্থিত ছিলেন ধর্মনগর পুর পরিষদের “চেয়ারম্যান মিতালি রানী দাস সেন”, ধর্মনগর মহকুমার মহকুমাশাসক তথা ধর্মনগর পুর পরিষদের “কার্যনির্বাহী আধিকারিক দেবযানী চৌধুরী”, “আয়োজক কমিটির কনভেনার শ্যামল নাথ” সহ অন্যান্য রা।
চলুন, খেলি – সুস্থ হই, সমৃদ্ধ হই।
“খেলো ধর্মনগর, খেলো ভবিষ্যৎ”।
