উৎসর্গ রায়, ধর্মনগর, ০৬ ডিসেম্বর :- প্রতিবারের ন্যায় এবারও ধর্মনগরে বিশ্ব প্রতিবন্ধী দিবস উদযাপন সম্পন্ন হয়”সক্ষম” এর উদ্যোগে। উল্লেখ্য, ৪ ডিসেম্বর সক্ষম ধর্মনগর ইউনিট বিশ্ব প্রতিবন্ধী দিবস বা আন্তর্জাতিক প্রতিবন্ধী ব্যক্তিদের দিবস উপলক্ষে আয়োজিত ৭ দিনব্যাপী কর্মসূচির সমাপ্তি ঘটে।

আজ শাকাইবাড়ি আদর্শেশ্বর নিবাসের অন্তর্গত দুর্গম গ্রামে চারজন প্রবীণ শ্রবণপ্রতিবন্ধী দিব্যাঙ্গ নাগরিক, যারা শ্রবণযন্ত্রের সাহায্য পাওয়ার জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করছিলেন, তাদের “সক্ষম” এর সহযোগিতায় শ্রবণযন্ত্র

প্রদান করা হয়েছে। একইসঙ্গে সরকারি নিয়ম অনুযায়ী প্রতিবন্ধী শংসাপত্র (Disability Certificate) পাওয়ার জন্য তাদের ফর্ম পূরণের কাজও আজ সম্পন্ন করা হয়েছে,যা ইতিমধ্যে তাঁরা লাভ করবে সরকারের

সকল সুযোগ সুবিধা। সবমিলিয়ে সুচিন্তা ধারার মধ্যেই সম্পন্ন হয় ধর্মনগর ইউনিট “সক্ষম” এর সাতদিন ব্যাপী আয়োজন।এতে ব্যাপক সাড়া ফেলেছে এলাকায়।
