সংবাদ সংস্থা, ০৬ ডিসেম্বর :- বৃহস্পতিবার রাতেই দুদিনের সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারতে পৌঁছে গিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অভ্যর্থনা জানান তাঁকে। দু’দেশ তাদের দ্বিপাক্ষিক বৈঠকে বসবে।

দিল্লি আর মস্কো কতগুলি চুক্তিতে স্বাক্ষর করবে। এই সফর এমন একটা সময়ে হচ্ছে, যার মাত্র দু’মাস আগে রাশিয়া থেকে তেল কেনার জন্য ভারতের উপর ঘোরতর চাপ তৈরি করেছে আমেরিকা। কিন্তু আসুন, দেখে নেওয়া যাক, ভারতকে কেন দরকার রাশিয়ার? কেন ক্রেমলিন ভারতপন্থী? ভারতের জনসংখ্যা এখন সব থেকে প্রলুব্ধকর। সঙ্গে রয়েছে ভারতের অর্থনৈতিক অগ্রগতি। ভারত এই মুহূর্তে পৃথিবীর ওয়ার্ল্ডস ফাস্টেস্ট গ্রোয়িং মেজর ইকোনমি। আর এসব কারণে রাশিয়া আসলে ভারতের মধ্যে দেখতে পারছে এক বিরাট বাজার। রাশিয়ার তেল তো বটেই, সঙ্গে সঙ্গে অন্য জিনিস বেচবারও এক বিপুল বাজার। তাছাড়া ভারত হল পৃথিবীর ‘থার্ড লার্জেস্ট

কনজিউমার অফ ক্রুড অয়েল’। ভারতের উপর ২৫ শতাংশ শুল্ক চাপিয়ে ভারতকে খুবই বড় চাপে ফেলেছিল ট্রাম্প। আমেরিকা ভারতকে রাশিয়া থেকে তেল কিনতে নিষেধ করেছিল। কোন যুক্তিতে? ট্রাম্পের মত, রাশিয়ার থেকে তেল কিনে ভারতে আসলে রাশিয়ার যুদ্ধের খরচ যোগাচ্ছে। কিন্তু উল্টোদিকে, রাশিয়া আবার ভীষণই আগ্রহী ভারতকে নিজেদের তেল কেনাতে। তাছাড়া রাশিয়ায় শ্রমিক স্বল্পতা আছে। ভারত থেকে সেটা অনায়াসে মিটতে পারে। এছাড়াও রয়েছে অন্য নানা জিও-পলিটিক্যাল কূটকৌশল। ইউক্রেনের সঙ্গে যুদ্ধ করে পশ্চিমি বিশ্বে রাশিয়া খানিকটা কোনঠাসা। এই পরিস্থিতিতে পুতিন ভীষণ ভাবে ভারতকে পাশে চাইছে। ভারতে উড়ে গিয়ে প্রধানমন্ত্রী মোদীর পাশে গিয়ে দাঁড়ালে এ বিষয়ে গোটা বিশ্বকে বড় বার্তা দেওয়া হয়।
