বড় খবর! পোস্ট অফিসে এখনই করুন এই দুর্দান্ত স্কিম, ১০০ টাকা বিনিয়োগে ৫ বছরে আপনি পাবেন ৩৬,০০,০০০… কী ভাবে ?

সংবাদ সংস্থা, ১৫ অক্টোবর :- আপনি কত টাকা উপার্জন করছেন? তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ আপনি কত টাকা সঞ্চয় করছেন – এটাই আপনার আর্থিক বৃদ্ধি নির্ধারণ করে। বিনিয়োগের অনেক উপায় আছে। এর মধ্যে একটি সেরা বিকল্প হলো পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট স্কিম। আপনি যদি শেয়ার বাজার বা মিউচুয়াল

(Share Market) ফান্ডে ঝুঁকি না নিয়ে সরকারি স্কিমে বিনিয়োগ (Investment in Govt Scheme) করার কথা ভাবছেন এবং এসআইপি-র (SIP) মতো বিনিয়োগের বিকল্প খুঁজছেন, যেখানে ঝুঁকি প্রায় নগণ্য, তাহলে পোস্ট অফিসের রিকারিং ডিপোজিট (Recurring Deposite) আপনার জন্য সঠিক হতে পারে। আপনি মাত্র ১০০ টাকা দিয়ে এই স্কিমে বিনিয়োগ শুরু করতে পারেন। বিনিয়োগের সর্বোচ্চ কোনও সীমা নেই। পোস্ট অফিসের স্কিমগুলো নিরাপত্তা ও আস্থার প্রতীক।যাদের নিয়মিত আয় আছে এবং যারা ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে চান, তাদের জন্য রেকারিং ডিপোজিট (RD) একটি দুর্দান্ত বিকল্প। আসুন এর সুবিধাগুলো সম্পর্কে জেনে নেওয়া যাক। আপনি পোস্ট অফিস RD মাত্র ১০০ টাকা দিয়ে শুরু করতে পারেন। জমার কোনো সর্বোচ্চ সীমা নেই। যদি আপনি প্রতি মাসে ৫০,০০০ টাকা জমা করেন, তবে বছরে আপনার মোট বিনিয়োগ হবে ৩০ লক্ষ

টাকা। বর্তমানে RD-তে ৬.৭% হারে সুদ দেওয়া হচ্ছে, যা ত্রৈমাসিক চক্রবৃদ্ধি (Quarterly Compounded) হয়। পাঁচ বছর পর, আপনার মোট প্রাপ্ত টাকা হবে প্রায় ৩৫.৬৮ লক্ষ টাকা, যার অর্থ অতিরিক্ত ৫.৬৮ লক্ষ টাকা মুনাফা। যদি মাসের ১৫ তারিখের আগে অ্যাকাউন্ট খোলা হয়, তবে মাসিক কিস্তি প্রতি মাসের ১৫ তারিখের মধ্যে দিতে হবে। যদি ১৫ তারিখের পরে খোলা হয়, তবে মাসের শেষ কর্মদিবসের মধ্যে দিতে হবে। কিস্তি মিস হলে সামান্য জরিমানা নেওয়া হয়। এক বছর নিয়মিত কিস্তি জমা দেওয়ার পর, আপনি আপনার জমার ৫০% পর্যন্ত ঋণ নিতে পারেন। এই ঋণের জন্য ২% অতিরিক্ত চার্জ দিতে হয়। বছর পর নির্দিষ্ট শর্ত সাপেক্ষে অ্যাকাউন্ট সময়ের আগে বন্ধ (Premature Closure) করা যেতে পারে। ১০ বছরের বেশি বয়সী শিশুরা

অভিভাবকের সাহায্যে অ্যাকাউন্ট খুলতে পারে। ১৮ বছর বয়সে তারা নতুন কেওয়াইসি (KYC) দিয়ে এটি চালিয়ে যেতে পারে। এটি তাদের শিক্ষা ও বিবাহের জন্য সঞ্চয়ের একটি চমৎকার উপায়। অ্যাকাউন্ট খোলার সময় একজন মনোনীত ব্যক্তির নাম যোগ করা যায়। আইপিপিবি (IPPB) মোবাইল অ্যাপের মাধ্যমে মাসিক কিস্তি দেওয়া যায়। ধারা ৮০সি (Section 80C) এর অধীনে কর ছাড়ের সুবিধা পাওয়া যায়।