ধর্মনগরে ‘ডিএস মডেলিং স্কুল’-এর যাত্রা শুরু, মডেলিং প্রশিক্ষণে নতুন উদ্যোগ

যুব বিচিত্রা প্রতিনিধি, ধর্মনগর, ২১ ফেব্রুয়ারি :- উত্তর ত্রিপুরার ধর্মনগর শহর সংলগ্ন কলেজ রোড সেকেন্ড গেট এলাকায় আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করল ডিএস মডেলিং স্কুল। ‘দেবশা এন্টারটেইনমেন্ট’ -এর বর্ষা এবং দেব -এর যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত এই মডেলিং প্রশিক্ষণ কেন্দ্রটি। শনিবার এই প্রশিক্ষণ কেন্দ্র টির ফিতে কেটে শুভ উদ্বোধন করেন অপর্না মাৎস্য দাস, উদ্বোধন অনুষ্ঠান শেষে উপস্থিত অভিভাবকদের সম্বর্ধনা করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্রছাত্রী সহ অভিভাবকগন। এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়, নতুন প্রজন্মকে মডেলিং জগতে দক্ষ করে তুলতেই তাদের এই উদ্যোগ। এখানে র‍্যাম্প ওয়াক, ব্যক্তিত্ব উন্নয়ন, গ্রুমিং, ফটোশুট প্রস্তুতি এবং পেশাদার মডেলিংয়ের প্রাথমিক ও উন্নত প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানান। উদ্যোক্তাদের দাবি, স্থানীয় প্রতিভাদের জাতীয় ও আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরাই তাদের মূল লক্ষ্য। ভর্তি প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। আগ্রহীদের দ্রুত নাম নথিভুক্ত করার আহ্বান জানান উদ্যোক্তারা। প্রশিক্ষণ নিতে আগ্রহীদের 9233698192 নাম্বারে যোগাযোগ করার জন্য আহ্বান জানান। ধর্মনগরে মডেলিং- এর প্রশিক্ষণ কেন্দ্রের সূচনা হওয়ায় উৎসাহী তরুণ- তরুণীদের মধ্যে আগ্রহ লক্ষ্য করা যায়। উদ্যোক্তাদের আশা, এই উদ্যোগ ধর্মনগরের সাংস্কৃতিক ও সৃজনশীল পরিমণ্ডলকে আগামীদিনে আরও সমৃদ্ধ করবে।