ইকবাল হুসেন চৌধুরী, হাইলাকান্দি, ১৪ জানুয়ারি :- আবার ও মাদকবিরোধী অভিযানে বড়সড়ো সাফল্য হাইলাকান্দি পুলিশের। রাঙাউটি এলাকা থেকে ৭২০০ ইয়াবা ট্যাবলেট সহ ৪ জন কে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। হাইলাকান্দি শহর সংলগ্ন এলাকায় গোপন সূত্রে প্রাপ্ত খবরের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে পুলিশ ৪ জন মাদক পাচারকারিকে গ্রেফতার করতে সক্ষম হয়। পুলিশ সূত্রে জানা গেছে অভিযানের সময় মোট ৩৬ টি
প্যাকেট থেকে ৭২০০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পাশাপাশি মাদক পাচারের কাজে ব্যবহৃত দুইটি গাড়ি ও ৬টি মোবাইল ফোন সহ একটি টিভি জব্দ করা হয়েছে। জব্দকৃত গাড়ি দুইটির রেজিস্ট্রেশন নম্বর যথাক্রমে AS 01 EU 4348 এবং AS 01 GF 9622। গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন হুজাইল আহমেদ মজুমদার (২৪) কুতুব উদ্দিন (৪০) সেলিম উদ্দিন চৌধুরী (৪৯) এবং আনোয়ার হোসেন মজুমদার (৩০)। পুলিশ জানিয়েছে গ্রেফতারকৃতদের

বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে (এনডিপিএস) মামলা রুজু করে ঘটনার সঙ্গে জড়িত আরও কেউ আছে কিনা সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে।
