দিব্যজ্যোতি মল্লিক, ২৭ নভেম্বর :- ওয়েল ট্যাঙ্কের ধাক্কায় ঘটনাস্থলে মৃত্যু দুই স্কুল পড়ুয়ার। হৃদয়বিদারক এই ঘটনা সংঘটিত হয়েছে কাছাড় জেলার লক্ষীপুর জিরিঘাট থানা এলাকার লালপানি ৩৭ নং জাতীয় সড়কে। আজ বৃহস্পতিবার দুপুর অনুমান সাড়ে এগারোটায় সংঘটিত হয় Hit & Run র ঘটনা। শিলচর গামী একটি ওয়েল

ট্যাঙ্কারের ধাক্কায় দুই শিশুর মৃত্যু ঘটে।আহত হয় অনেক। এক শিশুর মাতৃ এই দুই শিশুকে স্কুটিতে করে লালপানি সানরাইজ ইংলিশ স্কুল থেকে পাশ্ববর্তী বাড়ি তে নিয়ে যাওয়ার পথে পিছন দিক থেকে একটি ওয়েল ট্যাঙ্কার গাড়ি ধাক্কা মারে। এতে ঘটনাস্থলেই দুই শিশুর মৃত্যু ঘটে। আহত হয়েছেন মহিলা। হত দুই শিশুর নাম

সানাতম্বা মিয়া, কে জি ওয়ানের ছাত্র, পিতা সানাচাউ মিয়া। আব্দুল সামাদ, নার্সারি ছাত্র, পিতা বুড়ু মিয়া। উভয়ের বাড়ি লালপানিতে। এই দূর্ঘটনা সংঘটিত করে চালক গাড়ি নিয়ে শিলচর অভিমুখে পালাতে থাকে। পরে প্রত্যক্ষদর্শীরা পিছু ধাওয়া করে পয়লাপুলে এসে গাড়িটি আটক করেন। এই ঘটনার পর লালপানিতে ৩৭ নম্বর

জাতীয় সড়ক অবরোধ করে রেখেছেন ক্ষুব্ধ মানুষ। সংবাদ প্রকাশ করা পর্যন্ত চালকের কোনো খবর পাওয়া যায় নি। পরিস্থিতি স্বাভাবিক করতে ছুটে যায় জেলা পুলিশ সুপার সহ জেলা প্রশাসন।
