কাটলিছড়ায় বিপর্যয় মোকাবিলার কলাকৌশল সম্পর্কে সচেতনতা শিবির

ইকবাল হুসেন চৌধুরী, হাইলাকান্দি, ১৪ অক্টোবর :- শিক্ষা প্রতিষ্ঠানে প্রাকৃতিক দুর্যোগের সময় শিক্ষার্থীদের সুরক্ষিত রাখার পদ্ধতি সম্পর্কে কলাকৌশল এবং ব্যবহারিক প্রশিক্ষণ এর উদ্দেশ্যে মঙ্গলবার হাইলাকান্দি জেলার কাটলিছড়া জিসিএমভি স্কুলে এক সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। জাতীয় বিপর্যয় মোকাবিলাবাহিনী

এনডিআরএফ – এর প্রথম ব্যাটালিয়ানের পরিচালনায় ভূমিকম্প ও অগ্নিকান্ডের মতো দুর্যোগে জরুরি প্রতিক্রিয়া কৌশল, উদ্ধার প্রি – হসপিটাল ট্রিটমেন্ট, ড্রপ কভার এন্ড হোল্ড,সিপিআর ইত্যাদি কলাকৌশল সম্পর্কে প্রদর্শনী ও ব্যবহারিক জ্ঞান দেখানো হয়।