আজ শিলচর ডিএসএ ময়দানে এক সুরে ১০০০ কন্ঠে মায়াবিনীর মাধ্যমে জুবিন কে শ্রদ্ধাঞ্জলি নিবেদন এর প্রয়াস

যুব বিচিত্রা প্রতিনিধি, শিলচর, ১৮ নভেম্বর :- ভারত কন্ঠ সদ্য প্রয়াত জুবিন গার্গ এর প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ এর অভিনব প্রয়াস হাতে নিয়েছে কালচারাল ফ্যাটারনিটি অব বরাক ভ্যালি।

আজ শিলচর জিলা ক্রীড়া সংস্থার ময়দানে সদ্য প্রয়াত জুবিন গার্গ এর ৫৩ তম জন্মদিনে ৫৩ টা আকাশ প্রদীপ জ্বালিয়ে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে , থাকবে ব্যতিক্রমী প্রয়াসের মধ্যে ১০০০ কন্ঠে বিভিন্ন ভাষায় মায়াবিনী গান সহ তাঁর বিভিন্ন গান পরিবেশনের এর সুব্যবস্থা।

বরাক উপত্যকার বিশিষ্ট শিল্পী রা আজ গান পরিবেশন করবেন, তারমধ্যে অন্যতম শিল্পী দেবজীৎ সাহা সহ জনপ্রিয় শিল্পীদের কন্ঠে জুবিনের গানের মাধ্যমে তাঁর আদর্শ – মানবপ্রেম সমাজের কাছে তুলে ধরার এক ব্যতিক্রমী প্রয়াস হাতে নিয়েছে তাঁরা।কালচারাল ফ্যাটারনিটি অব বরাক ভ্যালি র উদ্যোগে আজকের সেরা আয়োজন চেয়েছেন তাঁরা সকলের সহযোগিতা।

এতে,
প্রায় ৫০০০ অনুরাগীদের উপস্থিতির ব্যবস্থা হাতে নিয়েছে আয়োজক কমিটি। তাঁরা সকল স্তরের মানুষ তথা জুবিন অনুরাগীদের এই আয়োজনে সামিল হয়ে শ্রদ্ধাঞ্জলি উপভোগ করার আবেদন জানিয়েছেন।

আয়োজক কমিটির পক্ষ থেকে এদিন সাংবাদিক সম্মেলনে সামিল ছিলেন আইনজীবী রজত ঘোষ, তুহিনা শর্মা বিশ্বাস, শিল্পী সৌমিত্র, জয়দীপ চক্রবর্তী সহ প্রমুখরা।