সুরজিৎ দাস, পাঁচগ্রাম, ২৩ নভেম্বর :- পশ্চিম কাটিগড়ার বন্যাকবলিত জাবদা গ্রামের দীর্ঘদিনের দাবি পূরণ করে ৪৯৫ নং জাবদা নিম্ন প্রাথমিক বিদ্যালয়কে উচ্চ প্রাথমিক বিদ্যালয়ে উন্নীতকরন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের প্রচেষ্টায়। বর্ষাকালে দূরের স্কুলে যেতে না পারায় বহু শিশু পড়াশোনা ছাড়তে বাধ্য হতো – এবার সেই সমস্যার স্থায়ী সমাধান আনলেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ।
গ্রামবাসীদের আবেদন পাওয়ার পর অল্প সময়েই বিদ্যালয় উন্নীতকরণ সম্ভব করায় বিধায়ককে রাজকীয় সংবর্ধনা প্রদান করেন কতৃপক্ষ। ব্যান্ডপার্টি, রেলি, চন্দন ফোটা ও ফুল দিয়ে তাঁকে বরণ করেন গ্রামবাসীরা। পরে বিধায়ক বিদ্যালয়ের উন্নীতকরণের স্মারক উন্মোচন করেন।
সংবর্ধনা সভায় ব্লক এলিমেন্টারি এডুকেশন অফিসারসহ বহু বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন। বক্তারা হাওরঞ্চলের উন্নয়নে বিধায়কের নিষ্ঠার প্রশংসা করেন। একজন বক্তা আবেগঘন কণ্ঠে তাঁকে আখ্যা দেন – “কাটিগড়ার সংকটমোচন হনুমান”। একইসঙ্গে কমলাক্ষ দে পুরকায়স্থকে আগামী বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিট দেওয়ার দাবিও ওঠে।

মহিলাদের ধামাইল নৃত্য, কয়েক হাজার মানুষের উপস্থিতি এবং শেষে বিধায়কের হাতে পরিবেশিত ভোজন—সব মিলিয়ে জাবদা গ্রাম হয়ে ওঠে উৎসবমুখর। গ্রামবাসীরা বিশ্বাস করেন, বিদ্যালয়ের এই উন্নীতকরণ তাঁদের শিশুদের শিক্ষার নতুন দিগন্তের সূচনা ঘটাবে। এবং লক্ষ্য নির্ণয় করে শৈক্ষিক পরিবর্তন ঘটবে উক্ত অঞ্চলে। বিধায়ক এর এই প্রচেষ্টাকে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন সকলেই।
