নবনিযুক্ত মহিলা মোর্চা প্রভারী মিতালী দাসকে অভিনন্দন ও সংর্বধনা জ্ঞাপন:

যুব বিচিত্রা প্রতিনিধি শিলচর,১৭ নভেম্বর: নবনিযুক্ত মহিলা মোর্চা প্রভারী মিতালী দাসকে উষ্ণ অভিনন্দন। শিলচর শহর মণ্ডলের ২১ নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে নবনিযুক্ত মহিলা মোর্চা প্রভারী মিতালী দাসকে সংবর্ধনা জ্ঞাপন করেন। তাঁরা এদিন সন্ধ্যায় পুষ্পস্তবক,গামোছা ইত্যাদি নিয়ে নিজ বাসভবনে গিয়ে যৌথভাবে অভিনন্দন সহ সংবর্ধনা জানান‌ কেননা কর্মতৎপর মহিলা তিনি এবার হাইলাকান্দি মহিলা মোর্চার জেলা প্রভারীর দায়িত্ব পেয়েছেন। তাই ২১ নম্বর ওয়ার্ড এর কর্মীরা যৌথভাবে মিতালী দাসের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য এবং রাজনৈতিক জীবনে অগ্রগতি কামনা করে অভিনন্দন জানায় । এদিন সকলের সৌজন্যমূলক উপস্থিতিতে অভিনন্দন তৎসঙ্গে সংবর্ধনা অনুষ্ঠানটি হয়ে উঠে তাৎপর্যপূর্ণ।