যুব বিচিত্রা প্রতিনিধি, ধর্মনগর ১৬ নভেম্বরঃ উত্তর জেলার ধর্মনগরের বয়েজ ক্লাবের উদ্যোগে জাতীয় প্রেস দিবস যথাযোগ্য মর্যাদা ও উৎসাহের মধ্য দিয়ে উদযাপিত হলো। এদিন এই অনুষ্ঠানে সাংবাদিক সমাজের প্রতি শ্রদ্ধা জানিয়ে গণমাধ্যমের গুরুত্ব ও দায়িত্ববোধ তুলে ধরেন উপস্থিত বক্তারা। এদিনের প্রেস দিবস উদযাপনে উপস্থিত ছিলেন উওর জেলার অতিরিক্ত জেলাশাসক বিজয় সিনহা, বয়েজ ক্লাবের সভাপতি আশীষ কুমার দে, বয়েজ ক্লাবের কনভেনার দিলীপ কুমার ঘোষ তৎসঙ্গে বয়েজ ক্লাবের মিডিয়া ইনচার্জ জয়জিৎ শর্মা সহ বয়েজ ক্লাবের সকল সদস্য সহ নর্থ ডিস্ট্রিক্ট প্রেস ক্লাবের সকল সাংবাদিক গন। অনুষ্ঠানে একাধিক অতিথি মঞ্চ অলংকৃত করেন। প্রধান অতিথি বক্তব্য রাখতে গিয়ে সংবাদমাধ্যমকে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে উল্লেখ করেন এবং সমাজের সঠিক তথ্য মানুষের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, “সাংবাদিকরা সমাজের সমস্যা, প্রশাসনের কার্যকলাপ ও মানুষের প্রত্যাশাকে তুলে ধরে একটি সেতুবন্ধনের কাজ করেন।”মঞ্চে উপস্থিত অন্যান্য অতিথিরাও সাংবাদিকদের পেশাগত চ্যালেঞ্জ, ঝুঁকি এবং দায়িত্ব সম্পর্কে আলোকপাত করেন। নর্থ ডিস্ট্রিক্ট প্রেস ক্লাবের সকল সদস্যদের বয়েজ ক্লাবের পক্ষ থেকে উওরীয় দিয়ে বরণ করে উপহার প্রদান করেন।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ সংবাদকর্মীদের নৈতিকতা, সত্যনিষ্ঠা ও নিরপেক্ষতার গুরুত্ব নিয়ে বার্তা দেন।অনুষ্ঠানে অতিথিদের উত্তরীয় পরিয়ে সম্মাননা জানানো হয়। উপস্থিত সাংবাদিক এবং ক্লাব সদস্যদের মধ্যে উৎসবমুখর পরিবেশ লক্ষ করা যায়।ধর্মনগর বয়েজ ক্লাবের আয়োজিত এই অনুষ্ঠান স্থানীয় সাংবাদিকদের মনোবল আরও দৃঢ় করবে বলেই মত প্রকাশ করেন উপস্থিত অতিথিরা।
ধর্মনগর বয়েজ ক্লাবের উদ্যোগে জাতীয় প্রেস দিবস উদযাপন:
