সুজন চক্রবর্তী, ১৬ নভেম্বর : ভারতের পাঞ্জাবে দুস্কৃতীরাজ। ভরা বাজারে আরএসএস নেতার ছেলেকে গুলি করে খুন করল দৃস্কৃতীরা। শনিবার ১৫ নভেম্বর রাতে এই মর্মান্তিক ঘটনাটি সংগঠিত হয়েছে ফিরোজপুরের মোচি বাজারে। মৃত যুবকের নাম নবীন আরোরা। তিনি পাঞ্জাব আরএসএসের শীর্ষ নেতা বলদেব রাজ আরোরার পুত্র। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। জানা যায়, ওই বাজারের একটি মুদির দোকান ছিল নবীনের। শনিবার ১৫ নভেম্বর রাতে দোকান বন্ধ করে বাড়ির উদ্দেশে রওনা হয়েছিলেন তিনি। তবে বাজারের ঠিক মাঝখানে তাঁর পথ আটকায় ২ ব্যক্তি। কিছু বুঝে ওঠার আগেই পয়েন্ট ব্ল্যাক রেঞ্জ থেকে নবীনের মাথায় গুলি ছোড়া হয়। তাৎক্ষণিক লুটিয়ে পড়েন তিনি। স্থানীয়রা দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এদিকে হামলাকারী সন্দেহভাজনের খোঁজে তল্লাশি অভিযান শুভ করেছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে আশপাশের সিসিটিভি ফুটেজ। পুলিশের আশা, শীঘ্রই গ্রেফতার করা হবে অপরাধীদের। এ ঘটনায় পাঞ্জাবের আপ সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ শুরু করে বিজেপি। গেরুয়া শিবিরের অভিযোগ, পাঞ্জাবে অপরাধীরা বেপরোয়া হয়ে উঠেছে। অথচ তাদের উপর পুলিশের কোন ও নিয়ন্ত্রণ নেই। প্রতিদিন প্রকাশ্যে খুন হচ্ছে অহরহ, প্রশাসনিক ব্যবস্থা নিয়ে প্রশ্ন!
পাঞ্জাবে আরএসএস নেতার ছেলেকে প্রকাশ্যে গুলি করে হত্যা!
