যুব বিচিত্রা প্রতিনিধি, ধর্মনগর, ১৫ নভেম্বর :- উত্তর ত্রিপুরা জেলার যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে আজ বিবেকানন্দ শতবার্ষিকী ভবনে সফলভাবে অনুষ্ঠিত হলো “ইন্টারঅ্যাকশন উইথ ইউথ” বিশেষ কর্মসূচি। উত্তর
জেলা যুব উৎসব ও বিজ্ঞান মেলা ২০২৫-এর অঙ্গ হিসেবে আয়োজিত এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের যুব–যুবতী উপস্তিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী টিংকু রায়। তিনি যুব সমাজকে লক্ষ্য ও শৃঙ্খলার পথে এগিয়ে চলার
বার্তা দিয়ে বলেন, “বিকশিত ত্রিপুরা গড়ে তুলতে যুবরা – ই সবচেয়ে বড় শক্তি। প্রোগ্রামটির সভাপতিত্ব করেন উত্তর জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা নাথ মহাদেব, যিনি যুব সমাজের অংশগ্রহণকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতে এ ধরনের আয়োজন আরও বৃদ্ধির আশ্বাস দেন। দপ্তরের পক্ষ থেকে অতিথিদের স্বাগত জানান উত্তর জেলা যুব
বিষয়ক ও ক্রীড়া দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা বিবাসু গোস্বামী। তিনি জানান, বিকশিত ত্রিপুরা উদ্যোগকে বাস্তবায়নের লক্ষ্যেই যুবদের জন্য এই ধরনের আলোচনা ও মতবিনিময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুরো অনুষ্ঠান জুড়ে ছিল প্রাণবন্ত আলোচনা, প্রশ্নোত্তর পর্ব এবং যুবাদের মতামত ভাগ করে নেওয়ার সুযোগ। উপস্থিত অংশগ্রহণকারীরা
জানান, মন্ত্রীসহ প্রশাসনের শীর্ষ কর্তাদের সাথে সরাসরি মতবিনিময় তাদের মধ্যে নতুন উৎসাহ যোগাবে। এই বিশেষ “Interaction With Youth” প্রোগ্রামটি সফলভাবে সম্পন্ন হওয়ায় আয়োজক দপ্তর এবং অংশগ্রহণকারীদের মধ্যে দেখা যায় উৎসাহ এবং আনন্দের ছোঁয়া। সবমিলিয়ে সার্থক পূর্ণ আয়োজন সুসম্পন্ন হয়।
