বিহারে বিজেপি র আশানুরূপ সাফল্য, আইপিএস অফিসার আনন্দ মিশ্রের জয়লাভ

যুব বিচিত্রা প্রতিনিধি, ১৫ নভেম্বর :- বিহারে বিজেপির আশানুরূপ সাফল্য। বিরোধী দলের মাথায় ভাঁজ, কল্পনার অবসান ঘটিয়ে জয়জয়কার গেরুয়া শিবিরের। মাত্র ২৫ বছর বয়সে বিপুল ভোটে দেশের সর্বকনিষ্ঠ বিধায়ক নির্বাচিত হলেন শ্রীমতী মৈথিলি ঠাকুর ।একবিংশ শতাব্দী-তে জন্ম নেওয়া ভারতের প্রথম বিধায়ক হলেন তিনি। বংশের কেও রাজনীতিতে ছিল না, সম্পূর্ণ ব্যক্তিগত যোগ্যতায় বিধায়ক নির্বাচিত হলেন মৈথিলি ঠাকুর! উনাকে অভিনন্দন জানিয়েছেন গোটা দেশ। অতি স্বল্প বয়সে রাজনৈতিক জীবনের সফলতা ঐতিহাসিক সাক্ষী বললেন

একাংশই। অন্যদিকে বিহারের গুরুত্বপূর্ণ বক্সর সমষ্টির বিধায়ক হিসেবে প্রায় ২৫ হাজার ভোটের ব্যবধানে জয়লাভ করে আইপিএস অফিসার আনন্দ মিশ্র। তিনি আসাম রাজ্যে বহুদিন পুলিশ সুপার এর দায়িত্ব পালন করে গেছেন। আই পি এস ডিগ্রি নিয়ে পুলিশ অফিসারের চাকরি ছেড়ে এবার সরাসরি জনপ্রতিনিধি। বিধায়ক নির্বাচিত হয়ে উৎফুল্লিত আনন্দ মিশ্র সহ সমর্থক। পুলিশ বিভাগের অনেকেই তাঁকে অভিনন্দন জানান। এদিকে,বিহার বুঝিয়ে দিলো গেরুয়া শিবিরের চমকপ্রদ ফলাফল।