বিহারে বিজেপির জয়জয়কার, অহঙ্কারে উদ্ভাণ্ডালি আচরণ ত্রিপুরায়

যুব বিচিত্রা প্রতিনিধি, ধর্মনগর, ১৪ নভেম্বর :- প্রতিটি সন্ত্রাসের জবাব হবে, প্রতিরোধের স্পর্ধায় সিপিআইএম।

বিহারে বিজেপির জয়জয়কার, উৎফুল্লিত দেশ।বাদ নেই রাজ্যের বিভিন্ন প্রান্ত। অন্যদিকে অহঙ্কারে আত্মহারা হয়ে, আক্রমণ বিরোধী দলের উপর। অফিস কার্যালয়ে ভাঙচুর চালায়।

নির্বাচন কমিশন কে কাঠ পুতুল বানিয়ে, ভোটার তালিকা প্রণয়ন থেকে শুরু করে, ভোট গ্রহণ ও গণনা প্রক্রিয়া পর্যন্ত, বিহার নির্বাচন কে সম্পূর্ণ প্রহসনে পরিণত করে, বিজয় মিছিলের নামে লালাতংকে আক্রান্ত বিজেপির নেতাদের ফেলে দেওয়া উচ্ছিষ্ট ভোগীরা সিপিআই(এম)কালাছড়া অঞ্চলে অবস্থিত দলীয় কার্যালয়ে সম্পূর্ণ ভাঙচুর চালায় এবং মূল্যবান বিভিন্ন সামগ্রী লুট করে নিয়ে যায়।

খবর পেয়ে সাথে সাথে সিপিআইএম নেতা কর্মী এবং বিভিন্ন গণ সংগঠনের নেতা কর্মীরা ক্ষতি গ্রস্ত পার্টি অফিসের সামনে জড়ো হয়ে তীব্র নিন্দা এবং ধিক্কার জানাতে থাকে। এই ধিক্কার কর্মসূচিতে কালাছড়া বাজারে উপস্থিত সাধারণ মানুষের অংশগ্রহণ চোখে পড়ে‌।

সংগঠিত হয় বিশাল বিক্ষোভ মিছিল। মিছিল শেষে সম্পূর্ণ বিধ্বস্ত পার্টি অফিসের ভেতরে লাল ঝাণ্ডা কে সামনে রেখে অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক কৃষক নেতা অজয় দেবের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য অমিতাভ দত্ত, সিপিআই(এম) ধর্মনগর মহকুমা কমিটির সম্পাদক রতন রায়, এবং সিপিআই(এম) কালাছড়া অঞ্চল কমিটির সম্পাদক জয়নাল উদ্দিন। মূলত এদিনের আকস্মিক হামলায় তীব্র প্রতিক্রিয়া র সৃষ্টি করেছে রাজ্য জুড়ে। এবং প্রশ্ন উঠেছে সর্বত্র।