ইন্ডিয়া বুক অব রেকর্ডসে স্থান লাভ ত্রিপুরা রাজ্যের উত্তর ত্রিপুরা জেলা :-
যুব বিচিত্রা প্রতিনিধি, ধর্মনগর, ০৫ নভেম্বর :- উত্তর ত্রিপুরা জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হল “উত্তর জল সঞ্চয় যাত্রা ২০২৫” (Uttar Jal Sanchay Yatra 2025)। “দুই দিনে ৫৮,৫৮২ সোক পিট নির্মাণ” – এই স্লোগানকে সামনে রেখে ৩ ও ৪ নভেম্বর ২০২৫ তারিখে শুরু হয় এই ঐতিহাসিক অভিযান। কর্মসূচিটি আয়োজিত হয় ত্রিপুরা

রাজ্যের উত্তর জেলা প্রশাসনের উদ্যোগে। মাত্র দুই দিনেই উত্তর জেলায় মোট ৫৮,৫৮২ টি সোক পিট নির্মাণ করে এক অনন্য নজির গড়ে তুলেছে জেলা প্রশাসন। এই অসাধারণ সাফল্যের স্বীকৃতি স্বরূপ India Book of Records – এ স্থান পেয়েছে ত্রিপুরা রাজ্যের উত্তর ত্রিপুরা জেলা। রেকর্ড যাচাই করেন ইন্ডিয়া বুক অফ রেকর্ডস – এর
অ্যাডজুডিকেটর তপন দত্ত। সাংবাদিক সম্মেলন শেষে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস-এর খেতাব ও মেডেল প্রদান করা হয় উত্তর জেলার জেলাশাসক চান্দনী চন্দ্রানকে। এই কৃতিত্বের মাধ্যমে উত্তর ত্রিপুরা জেলা প্রশাসন শুধু রাজ্যেই নয়, গোটা দেশেই এক অনন্য উদাহরণ স্থাপন করেছে – ‘সবুজ, পরিচ্ছন্ন ও টেকসই গ্রামীণ ত্রিপুরা’ গড়ার লক্ষ্যে।

মূলত সমস্ত কার্যকলাপ এর সম্পূর্ণ কৃতিত্ব জেলাশাসক চান্দনী সহ প্রশাসন যন্ত্রের।
