সুপারি কেটে নেওয়া কে কেন্দ্র করে হাইলাকান্দিতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, পুলিশের উপরও হামলা

ইকবাল হুসেন চৌধুরী, হাইলাকান্দি, ১০ নভেম্বর :- সুপারি পাড়াকে কেন্দ্র করে হাইলাকান্দি জেলার মোহাম্মদপুরে উত্তপ্ত পরিস্থিতি, দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। সংঘর্ষের সময় পুলিশের উপরও হামলা হয়েছে। পুলিশের

একটি গাড়ি ভাঙচুর করা হয়েছে। ঘটনাটি ঘটেছে হাইলাকান্দি জেলার লালা থানার অন্তর্গত মহম্মদপুর প্রথম খণ্ডে। দুই পরিবারের মধ্যে সুপারি গাছের সুপারি সুপারি পাড়াকে কেন্দ্র করে বিবাদ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে

আব্দুল্লাপুর আউটপোস্ট থেকে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। কিন্তু পুলিশ পৌঁছাতেই একদল লোক তাদের উপর হামলা চালায় এবং পুলিশের গাড়ি সম্পূর্ণ ভেঙে ফেলে। হামলায় পুলিশের গাড়িচালক আহত

হয়েছেন। আহত চালককে লালা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। হাইলাকান্দি পুলিশ ওই গ্রাম থেকে প্রায় ১০ জন মহিলা ও ৩ জন পুরুষকে আটক করেছে।