শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৮ তম শুভ জন্ম মহোৎসব তৎসহ পাঁচগ্রাম সৎসঙ্গ কেন্দ্রের নবম প্রতিষ্ঠা বার্ষিকী সমারোহ সম্পন্ন!

সানি রায়, যুব বিচিত্রা, ১০ নভেম্বর :- “ধর্মে সবাই বাঁচে বাড়ে সম্প্রদায় টা ধর্ম নারে” ইহাই ছিল সৎসঙ্গের মূল মন্ত্র আলোচনায় ফুটিয়ে তুললেন যা!

সৎসঙ্গ মানুষ তৈরীর কারখানা বললেন :- মহতী উৎসবের উপস্থিত বক্তারা। জীবন চলার কায়দা সহজ সরল ভাষায় বুঝিয়ে দেওয়ার একমাত্র প্ল্যাটফর্ম “সৎসঙ্গ”!

“আর্য্য ভারত বর্ষ আমার” গানের মাধ্যমে এদিনের বিকেলের ধর্মসভার সূচনা, আর এতেই উপস্থিত বক্তারা তাদের ভাষায় স্পষ্ট করে ব্যক্ত করলেন।

রবিবার দিনভর আয়োজিত নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পন্ন হয় পাঁচগ্রাম সৎসঙ্গ কেন্দ্রের নবম প্রতিষ্ঠা বার্ষিকী সমারোহ তৎসঙ্গে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৮ তম জন্ম মহোৎসব।

শনিবার বিকেলে উৎসবের সূচনা হয় মাতৃ সম্মেলনের মাধ্যমে।

রবিবার সকালে প্রাত :- নগর পরিক্রমা সমবেত প্রার্থনা, শ্রী শ্রী ঠাকুরের গ্রন্থাদি পাঠ, বর্ণাঢ্য শোভাযাত্রা সহ সঙ্গীতানুষ্ঠান এর আয়োজন ছিল চোখে পড়ার মতো।

ব্যতিক্রমী আয়োজনে ছিল বিনামূল্যে স্বাস্থ্য শিবির , যাজন কার্য,দীক্ষা যজ্ঞের ব্যবস্থা সহ আনুষাঙ্গিক।

এতে পাঁচগ্রাম সহ আশপাশ এলাকা থেকে নুন্যতম ৫ শতাধিক রোগীর বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করতে সক্ষম হয় চিকিৎসক মন্ডলী।

এছাড়া, দুপুর ১২টা থেকে শুরু হয় মহাপ্রসাদ বিতরণ, চলে রাত ৯টা অবধি।

বিকেলে ধর্মসভা, সন্ধ্যায় সমবেত প্রার্থনা নামজপ সহ আলোকে সজ্জায় মেতে উঠেছে আবাল বৃদ্ধ বণিতা।

এদিনের আয়োজন ছিল ব্যতিক্রমী, অর্থসঙ্কুল অবস্থায় সৎসঙ্গ এর আচার্য্য দেব এবং পূজনীয় অবিন দাদার আশীর্বাদ মাথায় নিয়ে সার্থক পূর্ণ আয়োজন করেছে পাঁচগ্রাম সৎসঙ্গ কেন্দ্র।

সাড়া ফেলেছে বরাক উপত্যকার সর্বত্র, উৎসবে কাছাড় – শ্রীভূমি- হাইলাকান্দি থেকে শত শত ভক্ত প্রাণ মানুষের উপস্থিতি চোখে পড়েছে।

সবমিলিয়ে তাদের এই আয়োজনে পাঁচগ্রাম পুলিশের ভূমিকা ও ছিল লক্ষণীয়। পুলিশ প্রশাসন কে ধন্যবাদ জানায় আয়োজক কর্তৃপক্ষ।

প্রায় ১০ হাজারের অধিক ভক্ত সমাবেশে পাঁচগ্রাম সৎসঙ্গ কেন্দ্রের প্রাণ জেগেছে এমনটাই বললেন অনেকে।