সুজন চক্রবর্তী, শিলচর, ০৫ নভেম্বর :- কাছাড় জেলার শিলচর শংকরী হোটেল থেকে বিপুল পরিমান হেরোইন সহ ৪ জনকে গ্রেফতার করলো পুলিশ। সোমবার গোপন খবরের ভিত্তিতে শিলচর সদর পুলিশের চিরুনি অভিযানে বিরাট সাফল্য পায় কাছাড় জেলা পুলিশ। একটি অভিজাত হোটেল থেকে ১০ টি সাবানের বাক্স ভর্তি ১৬০•৬৬ গ্রাম


হেরোইন বাজেয়াপ্ত করতে সক্ষম হয় পুলিশ। শহরের বিভিন্ন এলাকায় বেড়ে উঠেছে মাদক পাচার বানিজ্য। এতদিন ধরে গ্রাম এলাকা থেকে বেশির ভাগ মাদকদ্রব্য বাজেয়াপ্ত করা হয়েছিল। এখন শহরে পুলিশের ধারাবাহিক অভিযানে বড়সড়ো সাফল্য পেয়েছে কাছাড় পুলিশ। নেশা বিরোধী অভিযানে কঠোর স্থিতি অসম পুলিশের।
