ঘোর উলটপুরাণ! শীতের মাঝেই নেমে আসছে বর্ষা – বজ্রবিদ্যুৎ – সহ প্রবল বৃষ্টিতে ভাসবে ১০ রাজ্য আগামী ৪ দিন!

সংবাদ সংস্থা, ৪ নভেম্বর :- ভারতীয় মৌসম ভবন (IMD) জারি করেছে প্রবল বৃষ্টির সতর্কতা। শীতের দোরগোড়ায় দাঁড়িয়ে হঠাৎই আবহাওয়ার এমন ঘোর উলটপুরাণে বিস্মিত দেশবাসী। আগামী ৪ দিন ধরে বজ্রবিদ্যুৎ-সহ প্রবল বৃষ্টিতে ভাসবে দেশের ১০টি রাজ্য।

মৌসম দফতরের পূর্বাভাস অনুযায়ী, পূর্ব, মধ্য, পশ্চিম ও উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টিপাত ও জোরালো বাতাস বয়ে যাবে। ইতিমধ্যেই ৩ নভেম্বর থেকেই শুরু হয়েছে এই অস্বাভাবিক আবহাওয়ার প্রকোপ।

পঞ্জাব ও হরিয়ানা :- আবহাওয়ার বড় পরিবর্তন দেখা দেবে।

রাজস্থান :- নতুন একটি আবহাওয়া ব্যবস্থা তৈরি হচ্ছে, যার ফলে জয়পুর, যোধপুর, উদয়পুর, অজমেঢ়, কোটাসহ বহু জেলায় ভারী বৃষ্টি হবে।

উত্তর প্রদেশ :- ৬ নভেম্বর পর্যন্ত চলবে বৃষ্টি। তাপমাত্রা কিছুটা কমে শীতের আমেজ অনুভূত হবে।

গুজরাত :- বজ্রবিদ্যুৎ – সহ বৃষ্টি এবং হালকা কুয়াশা থাকবে। যদিও ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হবে।

মধ্য মহারাষ্ট্র ও কোঙ্কন :- গোয়া অঞ্চল: আজ ও আগামীকাল প্রবল বৃষ্টির সম্ভাবনা।

বিহার: বর্তমানে “মন্থার” ঘূর্ণিঝড়ের অবশিষ্টাংশ অবস্থান করছে এখানে। পরবর্তী সময়ে আবহাওয়া পরিষ্কার হবে, তবে তাপমাত্রা কিছুটা বাড়বে – প্রায় ২৯ ডিগ্রি সেলসিয়াস। সকাল ও সন্ধ্যায় হালকা শীত অনুভূত হবে।

উত্তর ভারতের পার্বত্য অঞ্চল ও সমুদ্র পরিস্থিতি :-

জম্মু-কাশ্মীর ও লাদাখে জোরালো হাওয়ার সম্ভাবনা।

আন্দামান সাগর ও বঙ্গোপসাগর আগামী ৫ নভেম্বর পর্যন্ত উত্তাল থাকবে বলে সতর্ক করেছে মৌসম দফতর।

সতর্কতা :- আবহাওয়ার এই হঠাৎ পরিবর্তনের ফলে সাধারণ মানুষকে সাবধানতা অবলম্বনের পরামর্শ দিয়েছে ভারতীয় মৌসম ভবন। বিশেষত যেসব রাজ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেখানে কৃষক ও ভ্রমণকারীদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।