ন্যাশনাল মার্শাল আর্টে ব্যাপক সফলতা উত্তর ত্রিপুরা জেলার!

যুব বিচিত্রা প্রতিনিধি, ধর্মনগর, ০৩ নভেম্বর :- সদ্য সম্পন্ন গুয়া তে “থাংতা” ন্যাশনাল মার্শাল আর্ট প্রতিযোগিতায় ত্রিপুরার ব্যাপক সফলতা!

রাজ্যের ২২ জন অংশ নিয়েছে, তাঁর মধ্যে ১৩ জন গোল্ড মেডেল সম্মান অর্জন করতে সক্ষম হয়েছে। তবে উল্লেখযোগ্য, ১৩ টি মেডেল এর মধ্যে ১২ টি ই হলো উত্তর ত্রিপুরা জেলার। উত্তর ত্রিপুরা জেলার ১২ জন গোল্ড মেডেল সম্মান প্রাপক দের সংবর্ধনা জানাতে রেলওয়ে স্টেশনে এগিয়ে আসেন জেলার জেলাশাসক চাঁদনি চন্দ্রণ!

তিনি সংবাদ মাধ্যমের সামনে উত্তর ত্রিপুরা জেলার ১২ জন গোল্ড মেডেল সম্মান অর্জন করে গৌরবান্বিত করার প্রশংসায় পঞ্চমুখ হন। তৎসঙ্গে অভিভাবক, শিক্ষক দের কে ও অভিনন্দন জ্ঞাপন করে তাদের দীর্ঘায়ু সুন্দর জীবন কামনা করেন।