বিশ্বকাপ জয়ের পর জীবনের নতুন ইনিংস! পলাশ মুছলেকে বিয়ে করতে চলেছেন স্মৃতি মান্ধানা

সংবাদ সংস্থা, ৩ নভেম্বর :- দেশকে বিশ্বকাপ জেতানোর পর এবার জীবনের নতুন ইনিংস শুরু করতে চলেছেন টিম ইন্ডিয়ার সহ-অধিনায়ক স্মৃতি মান্ধানা। শোনা যাচ্ছে, দীর্ঘদিনের প্রেমিক, বলিউডের সুরকার পলাশ মুছলে – এর সঙ্গেই গাঁটছড়া বাঁধতে চলেছেন এই ভারতীয় মহিলা ক্রিকেট সেনসেশন।

সূত্রের খবর, আসন্ন ২০ নভেম্বর, মহারাষ্ট্রের সাংলিতে বসবে তাদের বিয়ের আসর। মুম্বইতে জন্ম হলেও সাংলিই স্মৃতির ক্রিকেট জীবনের আঁতুড়ঘর – এখান থেকেই শুরু হয়েছিল তাঁর ক্রিকেট যাত্রা, এখানেই কেটেছে স্কুলজীবন। তাই নিজের শহরেই জীবনসঙ্গীর সঙ্গে নতুন পথে পা রাখতে চান তিনি।

ভারতের বিশ্বকাপ জয়ের পর পলাশ মুছলে ইনস্টাগ্রামে স্মৃতির সঙ্গে একটি ছবি পোস্ট করে গর্বের সঙ্গে লেখেন,

তাদের প্রেমের গল্প শুরু হয়েছিল ২০২৪ সালে, একটি ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে। তারপর থেকেই ক্রিকেট ও সুরের এই মেলবন্ধন ভক্তদের হৃদয়ে জায়গা করে নিয়েছে।

বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫৮ বলে ৪৫ রানের অনবদ্য ইনিংস খেলেছিলেন স্মৃতি মান্ধানা, যা ভেঙে দেয় মিতালি রাজের রেকর্ড। টুর্নামেন্টে তাঁর মোট ৪৩৪ রান, যা কোনো ভারতীয় মহিলা ক্রিকেটারের এক বিশ্বকাপে সর্বোচ্চ।

দেশকে গৌরব এনে এবার জীবনের নতুন অধ্যায়ে পা রাখতে চলেছেন ভারতীয় ক্রিকেটের ‘স্মৃতি সেনসেশন’।