সুজন চক্রবর্তী, ০২ নভেম্বর :- ভারতের অন্ধপ্রদেশের শ্রীকাকুলামের ভেংকটেশ্বর স্বামী মন্দিরে পদপিষ্টের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। শনিবার ০১ নভেম্বর এক্স হ্যান্ডেলে বার্তা দিয়ে মৃতের পরিবারের উদ্দেশে আর্থিক সাহায্য ঘোষণা করলেন তিনি। এদিকে মর্মান্তিক এই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২। আহত অন্তত ৩০ র কাছাকাছি। সংবাদ পাওয়ার পর এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লেখেন, ” অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলামের ভেংকটেশ্বর স্বামী মন্দিরে পদপিষ্টের ঘটনায় আমি মর্মাহত। যারা এই দুর্ঘটনায় পরিজনদের হারিয়েছেন তাঁদের সমবেদনা জানাই। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।” একই সঙ্গে প্রধানমন্ত্রী লেখেন, যারা দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তাঁদের পরিজনদের প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য প্রদান করা হবে। পাশাপাশি আহতদের ৫০ হাজার টাকা করে সাহায্য প্রদান করার ব্যবস্থা নেওয়া হবে বলে স্পষ্ট করেন প্রধানমন্ত্রী মোদী।
অন্ধ্রপ্রদেশে পদপিষ্টে মৃত বেড়ে ১২ প্রধানমন্ত্রী মোদির আর্থিক সাহায্য ঘোষণা, শোক প্রকাশ রাজ্যের মুখ্যমন্ত্রীর
