ইকবাল হুসেন চৌধুরী, হাইলাকান্দি, ০১ নভেম্বর :- হাইলাকান্দি জেলা কর্ম বিনিয়োগ সেন্টারের উদ্যোগে শনিবার এক ক্যারিয়ার গাইডেন্স প্রোগ্রামের আয়োজন করা হয় হাইলাকান্দি এস এস কলেজে। এতে বিভিন্ন কলেজে ও হাইয়ার সেকেন্ডারি স্কুলের ছাত্র ছাত্রীরা অংশ গ্রহণ করে। এতে জেলা প্রশাসনের পক্ষ থেকে

অ্যাসিস্ট্যান্ট কমিশনার অঙ্কিতা ছেত্রী উপস্থিত থেকে ছাত্র ছাত্রী দের এক সুন্দর ভবিষ্যৎ নির্মাণের জন্য উৎসাহিত করেন। এছাড়াও এতে বিভাগীয় দক্ষিণ আসাম জোনের ডেপুটি ডিরেক্টর মনোজ কানু উপস্থিত শিক্ষার্থীদের ক্যারিয়ার কাউন্সিলিংয়ের জন্য প্রয়োজনীয় পরামর্শ দেন। কলেজ অধ্যক্ষ রতন কুমারের পৌরোহিত্যো অনুষ্ঠানে

স্বাগত বক্তব্য রাখেন জেলা আধিকারিক শম্পা পাল। তিনি বলেন স্কিল, এমপ্লয়মেন্ট ও এন্টারপ্রিনিয়ারশিপ বিভাগের পক্ষ থেকে ভবিষ্যৎ প্রজন্মকে জীবনে প্রতিষ্ঠা পাওয়ার পথ দেখিয়ে আসছে। এক্ষেত্রে ডিরেক্টরিক অফ এমপ্লয়মেন্ট ও ক্রাফটম্যান ট্রেনিং এর মাধ্যমে নব প্রজন্মকে এগিয়ে যাওয়ার প্রেরণা যুগিয়ে যাচ্ছে।। রিসোর্স পার্সন

হিসাবে ছাত্র-ছাত্রীদের ক্যারিয়ার কাউন্সিলিং এর পরামর্শ তুলে ধরেন ড. তপারকর কর, ড.দেবোতোষ চক্রবর্তী। উদ্বোধনী অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন অরবিন্দ খারখাটারি। শুরুতে প্রদীপ প্রজ্বলন ও আসাম সঙ্গীত পরিবেশিত হয়। অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন বিশিষ্ট বাচিক শিল্পী শংকর চৌধুরী। পরিশেষে জাতীয়

সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপন হয়।
