জুবিন গার্গের পরিবারের প্রতি সমবেদনা জানাতে ১৭ অক্টোবর অসমে আসছেন রাহুল গান্ধী

যুব বিচিত্রা প্রতিনিধি, নতুন দিল্লি, ১৬ অক্টোবর :- সদ্য প্রয়াত প্রাণের শিল্পী জুবিন গার্গের পরিবারের প্রতি সমবেদনা জানাতে অসমে আসছেন লোকসভার বিরোধী দলপতি তথা কংগ্রেস দলের অভিভাবক নেতা রাহুল গান্ধী। আগামী ১৭ অক্টোবর শুক্রবার সকালে অসমের গৌহাটি তে আসবেন রাহুল গান্ধী। প্রথমেই হার্টথ্রব

জুবিনের কাহিলিপাড়ার বাড়িতে গিয়ে তাঁর স্ত্রী গরিমা গার্গ সহ পরিবার কে সমবেদনা জানাবে রাহুল,পরে সোনাপুর সমাধিস্থল পরিদর্শন করে প্রয়াত শিল্পীর প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে ফের দিল্লী র উদ্দেশ্যে রওনা হবে।