বিশিষ্ট সাংবাদিক ডঃ হারাণ দে কে পুরস্কৃত !

সুজন চক্রবর্তী, শিলচর ১৬ অক্টোবর: বুধবার ১৫ অক্টোবর ভারত রত্ন এপিজে আব্দুল কালামের জন্ম দিবসে আসামের বরাক উপত্যকার বিশিষ্ট সাংবাদিক ডঃ হারাণ দে কে ডঃ এপিজে আব্দুল কালাম সেবা রত্ন পুরস্কার দিয়ে ভূষিত করলেন ইন্ডিয়ান নিউজ মিডিয়া কাউন্সিল নামের উত্তরপ্রদেশের একটি বেসরকারি সংস্থা। সাংবাদিকতার পাশাপাশি হারাণ দে ডঃ এপিজে আব্দুল কালাম মেমোরিয়াল ডেভেলপমেন্ট ফোরাম এবং ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জি মেমোরিয়াল স্বার্থ সুরক্ষা পরিষদ নামের ২টি সিভিল সোসাইটির সভাপতি পদে ও রয়েছেন তিনি। তাঁর কর্মজীবনের বিভিন্ন দিক বিবেচনা করে এই বিশেষ পুরস্কারে ভূষিত করে সম্মান জানলেন হারাণ বাবু কে।