সংবাদ সংস্থা, ০৯ অক্টোবর :- রাশিয়ায় বিভিন্ন ভাবে ভারতীয় পড়ুয়া ও শ্রমিকদের ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে যেতে বাধ্য করা হচ্ছে। বর্তমানে ২৭ ভারতীয় রাশিয়ার হয়ে ইউক্রেনে লড়াই করছে!
রাশিয়ার পক্ষে যুদ্ধ করতে ইউক্রেনে গিয়েছিলেন গুজরাটের যুবক। কিন্তু ইউক্রেনে গিয়ে তিনি সেখানে আত্মসমর্পণ করেন। এমনটাই জানিয়েছে ইউক্রেন। টেলিগ্রামে একটি ভিডিয়ো প্রকাশ করেছে ইউক্রেন সেনা। সেখানে ওই যুবক বলছেন তিনি গুজরাটের মোরবি বাসিন্দা। রাশিয়ায় গিয়েছিলেন পড়তে। যুবকের নাম মজ্যোতি সাহিল মহাম্মদ হোসেন। এনিয়ে কেন্দ্রও কোনও প্রতিক্রিয়া দেয়নি। ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কিভের সংবাদপত্রে দাবি, রাশিয়ায় পড়তে গিয়েছিলেন সাহিল হোসেন। কিন্তু একটি মাদক মামলায় তার জেল হয়। সেই কারাবাস আটকাতে তাকে একচি অফার দেওয়া হয়। সেটি হল রাশিয়ার হয়ে ইউক্রেনে যুদ্ধে যেতে হবে। ইউক্রেন সেনার তরফে প্রকাশিত ভিডিয়োতে সাহিল বলেছে, জেলে থাকতে চাইনি। তাই স্পেশাল মিলিটারি অপারেশনে সই করি। যে ভাবেই হোক রাশিয়া থেকে বেরিয়ে আসতে চাইছিলাম। মাত্র ১৬ দিন ট্রেনিংয়ের পর লড়াইয়ে পাঠিয়ে দেওয়া হয়।
ইউক্রেনে লড়াইয়ে গিয়ে সাহিল বুঝতে পারেন কতটা মারাত্মক অবস্থায় তিনি পড়েছেন। এর মধ্যেই তার সঙ্গে তার কমান্ডারের ঝামেলা বেঁধে যায়। পাশাপাশি তাদের ব্যাটালিয়ান ইউক্রেনে একটি ট্রেঞ্চের কাছে এসে যায়। সঙ্গ সঙ্গেই সাহিল বন্দুক নামিয়ে রাখে। ইউক্রেনের সেনাদের বলে সে যুদ্ধ করতে চায় না। সে রাশিয়ায় ফিরে যেতে চায় না। উল্লেখ্য, এর আগেও খবর এসেছে যে রাশিয়ায় বিভিন্ন ভাবে ভারতীয় পড়ুয়া ও শ্রমিকদের ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে যেতে বাধ্য করা হচ্ছে। বর্তমানে ২৭জন ভারতীয় রাশিয়ার হয়ে ইউক্রেনে লড়াই করছে। তাদের দ্রুত ফেরাতে রাশিয়ার কাছে আবেদন করেছে ভারতীয় বিদেশ মন্ত্রক। রুশ সেনায় রাধুঁনি, হেল্পার হিসেবে কাজ করছেন। তাদের ফিরয়ে দেওয়ার দাবি জানিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক।
