তিক্ততার অবসান! ৫০ লাখ দিয়েও মন পাননি স্ত্রীর, ডিভোর্সের পর ছেলেকে দুধ দিয়ে শুদ্ধ করলেন মা…

সংবাদ সংস্থা, ০৮ অক্টোবর :- স্ত্রীর সঙ্গে ডির্ভোসের খুশিতে আত্মহারা যুবক। দুধ দিয়ে স্নান করে কেক কেটে করলেন উদযাপন। ভাইরাল সেই ভিডিয়ো।

সব বিচ্ছেদের গল্পে দুঃখ, মন খারাপ, হতাশা থাকে না। কিছুক্ষেত্রে খুশির জোয়ারে ভাসে অনেকে, ফের নতুনভাবে সবকিছু শুরু করেন। এরকমই এক বিরল দৃশ্য নজরে এলো। যেখানে ছেলের ডিভোর্সের খুশিতে মা দুধ দিয়ে স্নান করাচ্ছেন তাঁকে, কেক কাটছেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিয়ো। ভিডিয়োটিতে দেখা যায়, মা সেই যুবককে দুধ স্নান করাচ্ছে। তারপর তিনি স্নান সেরে নতুন জামাকাপড় পড়ে চেয়ারে বসেছেন। এবং তিনি কেক কাটছেন। সেখানে নেটিজেনদের সব থেকে বেশি নজর কেড়েছে কেকের উপর লেখার দিকে। যেখানে লেখা: হ্যাপি ডিভোর্স, ১২০ গ্রাম সোনা, ১৮ লাখ টাকা। আর ভাইরাল ভিডিয়োর ক্যাপশনে লেখা, ‘দয়া করে খুশিতে থাকুন, নিজেকে সেলিব্রেট করুন, হতাশ হবেন না। ১২০ গ্রাম সোনা, ১৮ লাখ টাকা নিইনি, আমি দিয়েছি। এখন আমি সিঙ্গেল, সুখী এবং স্বাধীন। আমার জীবন, আমার নিয়ম। একা এবং সুখী।’

ভিডিয়োটি শেয়ার করা মাত্র ঝড়ের গতিতে ভাইরাল হয়। এখনও পর্যন্ত ৩০ লাখের বেশি ভিউ হয়েছে তাতে। কমেন্ট সেকশনে মিশ্র প্রতিক্রিয়ায় ভরে যায়। অনেকেই ওই যুবককে ‘মায়ের ছেলে’ বলে ব্যঙ্গ করেছে। আবার অনেকেই তাঁর এই পদক্ষেপকে সমর্থন জানিয়েছে। একজন লেখেন, ‘টক্সিক সম্পর্ক থেকে বেরিয়ে গিয়ে ভালো থেকো।’ আবার অন্য একজন লেখেন, ‘প্রিয় মেয়েরা, প্লিজ এই ধরণের মাম্মাজ বয়েদের থেকে দূরে থেকো। নাহলে তোমাদের জীবনে দুর্ভোগ নেমে আসবে।’ ইতোমধ্যেই ওই যুবক আবার ওই ভিডিয়োটি পোস্ট করে দর্শকদের ধন্যবাদ জানিয়েছেন, যারা তাঁকে সমর্থন করেছেন।