সুজন চক্রবর্তী, আগরতলা :- রবিবার ২৮ সেপ্টেম্বর ত্রিপুরার কৈলাশহরের শ্রীরামপুর সংহতি সার্বজনীন দুর্গা পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন মন্ত্রী টিংকু রায়, ঊনকোটি জিলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, জেলাশাসক তমাল মজুমদার প্রমুখ। মুখ্যমন্ত্রী এদিন প্রথমে কৈলাশহরের রামকৃষ্ণ মিশনে পুজো দেন। এরপর তিনি পায়ে হেঁটে পৌঁছেন শ্রীরামপুর পুজো মন্ডপে। সেখানে তাঁকে ফুল দিয়ে বরণ করেন। পরে মুখ্যমন্ত্রী পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
কৈলাশহরে শ্রীরামপুর দুর্গা পুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা
