যুব বিচিত্রা প্রতিনিধি, শিলচর, ২৩ সেপ্টেম্বর :- জুবিন গার্গের শেষ যাত্রায় মিলিত হয়েছেন জাতি ধর্ম নির্বিশেষে লাখ লাখ মানুষ। এটাই প্রমাণ করে যে সেই শিল্পী জনগনের হৃদয়ের কতটা জুড়ে ছিলেন। আজকের এই অভূতপূর্ব আবেগ বুঝিয়ে দিল যে প্রকৃত শিল্পী শুধু জীবদ্দশায় নয় তাঁর অন্তিম যাত্রায়ও মিলনের বানী ছড়িয়ে দিতে সক্ষম। আজ শুধু ব্রহ্মপুত্র উপত্যকা নয় বরাকেও প্রয়াত শিল্পীর স্মৃতিতে শোকস্তব্ধ আপামর জনসাধারণ। কারণ জুবিন এমনই এক শিল্পী যিনি ভূগোল বা জাতির পরিচয়ে সীমাবদ্ধ ছিলেন না। যে কোন

মানুষের জন্যই তার দ্বার সবসময় অবধারিত থাকতো। এবং সেজন্যই বরাক ব্রহ্মপুত্র নির্বিশেষে সর্বত্রই আজ মানুষ শোকাহত। বরাক উপত্যকার সাথে শিল্পীর এক আত্মিক যোগাযোগ ছিল। কারণ তাঁর ছাত্রজীবনের একাংশ বরাকে কেটেছে। তিনি বাংলা এমনকি স্থানীয় ভাষায়ও সাবলীল ছিলেন। অসমিয়ার পাশাপাশি তাঁর বাংলা গান বরাকে খুবই

জনপ্রিয় ছিল। আমরা বরাক ডেমোক্রেটিক যুব ফ্রন্টের পক্ষ থেকে প্রয়াত শিল্পীর উদ্দেশ্যে গভীর শ্রদ্ধা নিবেদন করছি। একই সাথে মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আর্জি যে প্রয়াত শিল্পীর চিতাভস্ম বরাক উপত্যকার কুশিয়ারা ও বরাক নদীতে বিসর্জনের ব্যাবস্থা করা হোক। আমরা মনে করি প্রতীকি এই

পদক্ষেপের মাধ্যমে উভয় উপত্যকার সাংস্কৃতিক সম্প্রীতি বর্ধিত হবে। বিভেদের পরিবর্তে মিলনের সুর রচিত হবে। তাই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের (বিডিএফ ইয়ুথ ফ্রন্ট )আর্জি রইল।
