কেন্দ্ৰীয় গ্রন্থাগার ২০২৫ আসাম বইয়ের বছর উদযাপন সম্পন্ন বড়খলা সরকারি মডেল কলেজের

যুব বিচিত্রা প্রতিনিধি, শিলচর, ১০ সেপ্টেম্বর :- বড়খলা সরকারি মডেল কলেজের কেন্দ্রীয় গ্রন্থাগার ২০২৫ সালের আসাম বইয়ের বছর উদযাপন সাড়ম্বরে। সপ্তাহব্যাপী এই অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করেছে মডেল কলেজ। যা উচ্চশিক্ষা অধিদপ্তর, আসাম কর্তৃক পঠন ও জ্ঞান সংস্কৃতির প্রচারের জন্য পরিচালিত একটি উদ্যোগ। ২০২৫ সালের ২রা সেপ্টেম্বর থেকে ৯ই সেপ্টেম্বর অনুষ্ঠিত এই উদযাপনে শিক্ষার্থী এবং শিক্ষক উভয়ের অংশগ্রহণের জন্য সাহিত্য ও সাংস্কৃতিক কিছু কার্যসূচি ছিল। ২রা সেপ্টেম্বর একটি বুক ক্লাব গঠনের মাধ্যমে এই অনুষ্ঠান শুরু হয়, এরপর ৩রা সেপ্টেম্বর প্রথম সেমিস্টারের শিক্ষার্থীদের জন্য লাইব্রেরি ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। ৪য়ে সেপ্টেম্বর শিক্ষার্থীদের সৃজনশীলতা প্রদর্শনের জন্য একটি গল্প লেখার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ৫ম সেপ্টেম্বর এই কার্যসূচি উপলক্ষে একটি ওয়েবিনার আয়োজিত হয় ‘Harnessing MOE–GOI ICT Initiatives and AI for Next-Generation Learning’s শিরোনামে। যেখানে বক্তব্য রাখেন কলিয়াবর কলেজের গ্রন্থাগারিক এবং আসাম কলেজ গ্রন্থাগারিক সমিতির সম্পাদক ড° বীরেন্দ্র পাল। ৮ সেপ্টেম্বর আয়োজিত হয় পোস্টার প্রদর্শনী। এই অনুষ্ঠান উপলক্ষ্যে সপ্তাহজুড়ে কেন্দ্রীয় গ্রন্থাগারে মুক্ত হস্তে বই দান অভিযানের আয়োজন করা হয় যেখানে শিক্ষার্থী এবং শিক্ষক-শিক্ষিকাদের উৎসাহী অংশগ্রহণ ছিল। ৯ সেপ্টেম্বর সমাপনী অনুষ্ঠানের বিজয়ী এবং অংশগ্রহণকারীদের পুরস্কার এবং শংসাপত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে, কলেজের অধ্যক্ষ কেন্দ্রীয় গ্রন্থাগারের উদ্যোগে করা এই আয়োজনের জন্য প্রশংসা করেন এবং তরুণ প্রজন্মের মধ্যে পড়ার অভ্যাস গড়ে তোলার গুরুত্বের উপর জোর দেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন গ্রন্থাগারিক এবং গ্রন্থাগার কমিটির সদস্য সচিব ডঃ রাজেশ চুতীয়া। সপ্তাহব্যাপী এই উদযাপন কেবল আসাম ২০২৫ সালের বই বর্ষের তাৎপর্যই তুলে ধরেনি বরং শিক্ষার্থী এবং শিক্ষকদের জন্য বইপড়া, জ্ঞানচর্চা এবং সৃজনশীলতার সাথে তাদের বন্ধনকে আরও দৃঢ় করার জন্য একটি অনুপ্রেরণামূলক পরিবেশ তৈরি করে।