চমকপ্রদ দামে অন্য রূপে ফিরছে ন্যানো, থাকছে দুরন্ত সব ফিচারস

সংবাদ সংস্থা, ২৩ জুলাই :- সেফটি ফিচারের মধ্যে রয়েছে ৪টি এয়ার ব্যাগ, এবিএস, চাইল্ট সিট মাউন্টিং, রিয়ার সেন্সিং ও ক্যামেরা, স্টিল বডি, সিট বেল্ট রিমাইন্ডার

বাজারে ফিরছে টাটা ন্যানো(Tata Nano)। এবার নতুন রূপে। ফিচারস, মাইলেজ, দাম একেবারে নতুন। ছোট পরিবারের জন্য তৈরি করা হয়েছে টাটার এই গাড়ি। ছোট গাড়ি হিসেবে পার্কিংয়ের সুবিধে ও শহরের ব্যাস্ততম রাস্তায় চালানোর সুবিধে এই গাড়ি। অ্যালয় হুইল, এলইডি ল্যাম্প, নতুন রূপের ন্যানোতে দেওয়া হয়েছে অনেক কিছুই। নতুন এই টাটা ন্যানোতে দেওয়া হয়েছে ৬২৪ সিসি ট্যুইন সিলিন্ডার পেট্রোল ইঞ্জিন। ৫১ নিউটন মিটার টর্ক। সিএনজি ও ইলেকট্রিক গাড়ি বাজারে ছাড়ার পরিকল্পনা রয়েছে কোম্পানির। টাটার দাবি, এক লিটার পেট্রোলে এই গাড়ি চলবে ২৬ কিলোমিটার। অবশ্য ইকো মোডে। জ্বালানির ট্যাঙ্কে দেওয়া হয়েছে ২৪ লিটারের। চলবে ৫৫০ কিলোমিটার। মাত্র ৫ সেকেন্ডে এটি গতি তুলতে পারবে শূন্য থেকে ৬০ কিলোমিটার। সর্বোচ্চ গতি ১০৫ কিলোমিটার প্রতি ঘণ্টায়।গাড়িতে দেওয়া হয়েছে ৭ ইঞ্চির টাচস্কিন ইনফরমেশন সিস্টেম। ডিজিটাল ড্রাইভার ক্লাস্টার, ব্লু টুথ, ইউএসবি পোর্ট, পাওয়ার উইন্ডো, সেন্ট্রাল লকিং সিস্টেম, সান রুফ ও রিক্লাইনিং ফ্রন্ট সিট।

টাটার নিত্যনতুন পরিকল্পনা উৎসাহ বর্ধিত করবে পূজোর মরশুমে।