সংবাদ সংস্থা, ২৩ জুলাই :- প্ৰথম ম্যাচেই ইস্টবেঙ্গল পাঁচ গোলে হারালো ইউনাইটেড এফসি-কে! দুরন্ত পারফরম্যান্স লাল-হলুদের।
ধারাবাহিক ব্যর্থতায় স্বপ্নভঙ্গ আর হতাশার মতো শব্দগুলোই জুড়ে গিয়েছে ইস্টবেঙ্গলের (East Bengal) সঙ্গে! তবে ১৩৪তম ডুরান্ড কাপের (Durand Cup 2025) হাত ধরে অস্কার ব্রুজোর টিম ফের নতুন ভোরের সন্ধানে, আর বুধ সন্ধ্যায় যুবভারতীতে ডুরান্ডের উদ্বোধনী ম্যাচে, সাউথ ইউনাইটেড এফসি-কে (East Bengal FC vs South United FC) ৫-০ গোলের মালা পরিয়ে সেই ইঙ্গিতই দিল মশালবাহিনী| এদিন খেলার শুরু থেকেই ইস্টবেঙ্গলের মধ্যে একটা আক্রমণের ঝাঁজ দেখা গেল| ম্যাচের ১০ মিনিটে ডেভিড লালহানসাঙ্গার শট এডমন্ডের হাতে না লাগলে লাল-হলুদ এগিয়ে যেতেই পারত| তবে ১২ মিনিটে লালচুংনুঙ্গা ডান পায়ে গোলপোস্টের বাঁ-দিকের টপ কর্নার দিয়ে দুরন্ত শটে গোল করে এগিয়ে দেন ইস্টবেঙ্গলকে । ৩৫ মিনিটে এডমন্ডকে বক্সের মধ্যে ফেলে দেন প্রতিপক্ষের ডিফেন্ডার নোয়েল| রেফারি সঙ্গে সঙ্গে পেনাল্টি দেন| সাউল ক্রেসপো স্কোরলাইন ২-০ করতে কোনও ভুলই করেননি।
