যুব বিচিত্রা প্রতিনিধি, ধর্মনগর, ০৬ মার্চ :- শুক্রবার ধর্মনগরের বি.বি.আই ময়দানে অনুষ্ঠিত হতে চলা বিজেপির উত্তর ত্রিপুরা জেলা যুব মোর্চার ডাকে ঐতিহাসিক যুব শঙ্খনাধ সমাবেশকে সামনে রেখে বৃহস্পতিবার সন্ধ্যায় ধর্মনগরে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সন্ধ্যা প্রায় ৭টায় ধর্মনগর বিবিআই স্কুল মাঠে অনুষ্ঠিত এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন দলের জেলা ও যুব মোর্চার একাধিক নেতৃত্ব। সাংবাদিক সম্মেলনে যুব মোর্চার উত্তর জেলা নেতৃত্বরা জানান, শুক্রবার বিকাল ২টায় অনুষ্ঠিত এই বৃহৎ যুব সমাবেশে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এছাড়া উপস্থিত থাকবেন প্রদেশ বিজেপির সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, রাজ্যের মন্ত্রী টিংকু রায় এবং রাজ্য বিধানসভার বিধায়ক তথা বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি সুশান্ত দেব। এছাড়াও সমাবেশে উপস্থিত থাকবেন পানিসাগর বিধানসভার বিধায়ক বিনয় ভূষণ দাস, বাগবাসা বিধানসভার বিধায়ক যাদব লাল নাথ, উত্তর জেলার বিজেপির জেলা সভাপতি কাজল দাস, রাজ্য ওবিসি মোর্চার সভানেত্রী মলিনা দেবনাথ সহ দলের একাধিক জেলা নেতৃত্বরা। যুব মোর্চার নেতৃবৃন্দ সাংবাদিকদের জানান, এই যুব সমাবেশকে ঘিরে উত্তর জেলার যুবসমাজের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক যুবক-যুবতী সমাবেশে অংশগ্রহণ করবেন বলে আশা প্রকাশ করেন তারা। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি কাজল দাস, জয়জিৎ শর্মা, জন্মজিৎ কানু, সিদ্ধার্থ চক্রবর্তী, কিষান চক্রবর্তী, বিশ্বরিক ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃত্বরা। এদিন যুব নেতৃত্ব জয়জিৎ শর্মা সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আগামী কালের ঐতিহাসিক জনসভায় সাধারণ মানুষ, বিশেষ করে যুবসমাজকে উপস্থিত থাকার আহ্বান জানান। তিনি বলেন, যুবসমাজকে সংগঠিত করা এবং রাজ্যের উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পর্কে যুবকদের আরও সচেতন করে তুলতে পাশাপাশি সামনেই ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন, এই উপনির্বাচনে ও এই ঐতিহাসিক যুব সমাবেশ ব্যাপক প্রভাব বিস্তার করবে বলে জানান। এই বৃহৎ যুব সমাবেশের কনভেনার ছিলেন জন্মজিৎ কানু। যুব মোর্চার পক্ষ থেকে জানানো হয়, ইতিমধ্যেই সমাবেশ সফল করতে জেলা জুড়ে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং অধিকাংশ প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শুক্রবারের এই যুব শঙ্খনাধ সমাবেশকে ঘিরে ধর্মনগর শহর সহ সমগ্র উত্তর জেলায় যুব মোর্চার সদস্যদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়।
ঐতিহাসিক যুব সমাবেশকে সামনে রেখে ধর্মনগরে সাংবাদিক সম্মেলন
