রমেন্দ্র গোস্বামী, ধর্মনগর, ০৩ ফেব্রুয়ারি :- ভারত স্কাউটস অ্যান্ড গাইডস, উত্তর জেলা শাখার উদ্যোগে জেলা স্তরের তৃতীয় সোপান টেস্টিং ক্যাম্প – ২০২৬ অনুষ্ঠিত হলো। ধর্মনগরের বিবিআই স্কুল প্রাঙ্গণে আয়োজিত এই শিবিরে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত স্কাউট ও গাইড সদস্যরা অংশগ্রহণ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর জেলার জেলাপরিষদের সভাধিপতি অপর্ণা নাথ। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী কাজল দাস, বিবিআই স্কুলের প্রিন্সিপাল রঞ্জু শর্মা, উত্তর জেলা শিক্ষা দপ্তরের ডিইও ফিরন্জন ত্রিপুরা সহ আরও বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে বক্তারা স্কাউটস ও গাইডস আন্দোলনের গুরুত্ব তুলে ধরে বলেন, শৃঙ্খলা, নেতৃত্ব, সমাজসেবা ও নৈতিক মূল্যবোধ গঠনে এই ধরনের শিবির গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাঁরা অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের ভবিষ্যতে সমাজের দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।উল্লেখ্য, এই ক্যাম্পের মাধ্যমে স্কাউট ও গাইড সদস্যদের দক্ষতা যাচাইয়ের পাশাপাশি তাদের ব্যক্তিত্ব বিকাশে নানা প্রশিক্ষণমূলক কার্যক্রম পরিচালিত হয়। পুরো অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও উৎসাহব্যঞ্জক পরিবেশে সম্পন্ন হয়।
জেলা স্তরের তৃতীয় সোপান টেস্টিং ক্যাম্প অনুষ্ঠিত
