হাইলাকান্দি তে অজয় কুমার দত্ত কে দলীয় টিকিট প্রদানের দাবীতে সোচ্চার ভোটার নাগরিক

যুব বিচিত্রা প্রতিনিধি, হাইলাকান্দি, ০৩ ফেব্রুয়ারি :- ২৬-এর বিধানসভা নির্বাচনে ১২১ নং হাইলাকান্দি আসনে বিজেপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে সদ্য অবসরপ্রাপ্ত অসম রাজ্যিক শিশু সুরক্ষা আয়োগের সদস্য অজয় কুমার দত্তের প্রচারে জোর হাওয়া। তাঁকে দলীয় টিকিট প্রদানের দাবীতে সোচ্চার জনগণ। ছাব্বিশের বিধানসভা নির্বাচন সামনে রেখে ১২১ নং হাইলাকান্দি বিধানসভা আসনের প্রত্যেকটি বুথ পর্যায়ে দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং বিশেষ করে বরাক উপত্যকার হাইলাকান্দি জেলায় দলকে আরও শক্তিশালী করতে তৃণমূল স্তরে সংগঠন বিস্তারের বিষয়েও আলোকপাত করা হয় গতকালের এক সভায়। সোমবার কাটলিছড়া মন্ডলের মাধবপুর গ্ৰামে বিজেপি নেতা অজয় কুমার দত্তের প্রার্থীত্বের সমর্থনে এক‌ বিশাল জনসভা অনুষ্ঠিত হয়।সভা শেষে সংবাদ মাধ্যম কে বিজেপি নেতা অজয় কুমার দত্ত বলেন, বিগত দশ বছরে বিজেপি সরকারের শাসনকালে অসমে যেভাবে উন্নয়নের জোয়ার বইছে স্বাধীনতার পর আর কোনও সরকার এত উন্নয়ন করতে সক্ষম হয় নি। তিনি বলেন, বিশেষ করে মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্বশর্মার নেতৃত্বে রাজ্যে আমুল পরিবর্তন এসেছে। সরকারের প্রতিটি উন্নয়নমূলক প্রকল্প সকল সম্প্রদায়ের মানুষ উপভোগ করছেন। হিমন্ত বিশ্বশর্মার দক্ষ নেতৃত্বে অসম আজ ভারতের উন্নত রাজ্যগুলির মধ্যে সামিল হতে চলেছে বলেন অজয় দত্ত। তিনি আরও বলেন, মুখ্যমন্ত্রীর নেতৃত্বেই ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি একশোর মতো আসনে জয়ী হয়ে তৃতীয় বারের মতো সরকার গঠন করবে গেরুয়া দল। এদিন উপস্থিত ছিলেন রামপুর মাধবপুর জিপি সভানেত্রীর প্রতিনিধি ইন্দ্রজিৎ দেবরই, কিশোর নন্দী, চয়ন লাল পাল। নিদু নাগ, প্রাক্তন জিপি সভাপতি গুরুপদ নন্দী, রঞ্জিতা সিংহ, অর্চনা দত্ত পুরকাস্ত ,মাম্পি পাল, গৌরী নন্দী দাস, নির্মল সিংহ, পার্থপ্রতিম সেন, মনি লাল দেব প্রমুখ।