শিলচর তারাপুরে শ্রীশ্রীঠাকুরের বিশেষ সৎসঙ্গ সুসম্পন্ন

শুভ সুন্দর দেব চৌধুরী, শিলচর, ২৯ ডিসেম্বর :- যুগপুরুষোত্তম পরমপ্রেমময় শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দের “বিশেষ আঞ্চলিক সৎসঙ্গ” শিলচর ,তারাপুর প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রীর বাসভবন প্রাঙ্গনে আয়োজন করা হয়। দিনটি শনিবার, সময়টি সন্ধ্যা সাড়ে ৬টায় ছিল। এই আঞ্চলিক বিশেষ সান্ধ্য সৎসঙ্গ শীতের পরিবেশে পরিচালিত হতে দেখা যায়। অনুষ্ঠানে সমবেত প্রার্থনা,শ্রীশ্রীঠাকুরের অমিয় গ্রন্থাদি পাঠ,ভক্তিগীতি,কীর্তন,বাংলা ও হিন্দী ঠাকুরের ভজন,পরমপ্রেমময় শ্রীশ্রীঠাকুরের দিব্যি ও ভাবাদর্শ নিয়ে আলোচনা ইত্যাদির মাধ্যমে উপস্থিত আবাল-বৃদ্ধ-বনিতা

দাদা ও মায়েরা ইষ্টনেশায় মাতোয়ারা হয়ে থাকতে চোখে পরে। তাঁর আশীর্বাদ ও ইচ্ছাপূরণে বিকাশ বিভবে মেতে তুলতে সৎসঙ্গের স্বার্থকতার পরিবেশ ছিল। দীক্ষিত ও অদীক্ষিতদের নিয়ে প্রায় আড়াই থেকে তিন হাজার ধর্মপ্রাণ দাদা ও মায়েদের উপস্থিতি ছিল বিশেষ সৎসঙ্গে। সর্বশেষ শ্রীশ্রীঠাকুরের জয়ধ্বনি দিয়ে সৎসঙ্গের পরিসমাপ্তি ঘটে প্রসাদ বিতরণ মাধ্যমে। এই মহামিলন আনন্দ অনুষ্ঠানে তাঁরই দিব্যভাবে ভরপুর থাকতে দেখা গিয়েছে প্রত্যেককেই, প্রাণের সঞ্চার পেয়েছে মানববন্ধন।