সংবাদ সংস্থা, ২৬ ডিসেম্বর :- শীতের কলকাতায় আবার ফিরছে সুরের উৎসব। দীর্ঘ ১৩ বছর পর তিলোত্তমায় লাইভ কনসার্ট করতে আসছেন আধুনিক ভারতীয় সংগীতের কিংবদন্তি এ আর রহমান। ‘A.R. Rahman Live In Kolkata’ – এই ঘোষণাতেই উত্তেজনায় ফুটছে শহর।
রহমানের বিশ্বব্যাপী আলোচিত কনসার্ট সিরিজ ‘দ্য ওয়ান্ডারমেন্ট ট্যুর’-এর কলকাতা পর্ব বসছে ১১ জানুয়ারি (রবিবার)। প্রায় ৫ ঘণ্টার এই মেগা শোতে সংগীত, ভিজ্যুয়াল আর অর্কেস্ট্রার অনন্য মেলবন্ধনে দর্শকদের জন্য অপেক্ষা করছে এক ‘ওয়ান্স-ইন-আ-লাইফটাইম’ অভিজ্ঞতা। ভেন্যু এখনও চূড়ান্ত না হলেও সম্ভাব্য স্থান হিসেবে অ্যাকোয়াটিকার নাম শোনা যাচ্ছে।
টিকিট ও মূল্য :-
টিকিট পাওয়া যাবে Zomato District অ্যাপে।
দাম শুরু ₹২,৯৯৯ (গোল্ড) থেকে।
এরপর রয়েছে :-
- প্ল্যাটিনাম :- ₹৩,৯৯৯।
- ফ্যান জোন :- ₹৮,৯৯৯।
- ডায়মন্ড :- ₹৯,৯৯৯।
- ডায়মন্ড A/B :- ₹১০,৯৯৯।
- ভিআইপি লাউঞ্জ :- ₹১৯,৯৯৯
- (ভিআইপি টিকিটের বড় অংশ ইতিমধ্যেই বিক্রি হয়ে গেছে)।
২০০৩ সালে ‘ইউনিটি অফ লাইট’, ২০১৩-তে ‘রহমানইশক’ – এবার ২০২৬-এ কলকাতায় রহমানের হ্যাটট্রিক শো। ‘রোজা’ থেকে ‘জয় হো’, দেশ থেকে দুনিয়া – অস্কারজয়ী এই সুরস্রষ্টার নাম ভারতীয় সংগীতের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা। আবারও সেই ইতিহাসের অংশ হতে প্রস্তুত কলকাতা।
