তিন দফা দাবি নিয়ে মন্ত্রী পিযুষ সকাশে কাঠিগড়ার যুব মোর্চা কর্মী তথা ওবিসি মোর্চা সভাপতি নিরুপম নাথ

যুব বিচিত্রা প্রতিনিধি, শিলচর, ২৪ ডিসেম্বর :- কাঠিগড়া বিধানসভার জালালপুরে স্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপন, বি.পি.এইচ.সিতে চিকিৎসা কর্মী নিয়োগ এবং তারাপুরে জল সরবরাহ প্রকল্প নির্মাণের দাবী উল্লেখ করে স্মারকপত্র প্রদান মন্ত্রী পিযুষের হাতে। উল্লেখ্য, তিন দফা দাবি নিয়ে সাক্ষাৎ মন্ত্রী পিযুষের হাজারিকার সঙ্গে।

কাঠিগড়া যুব মোর্চা কর্মী তথা পশ্চিম কাঠিগড়া ওবিসি মোর্চা সভাপতি তথা যুব নেতা নিরুপম নাথের উদ্যোগে গ্রামের গুরুত্বপূর্ণ তিন সমস্যা নিরসনে মন্ত্রী সকাশে মঙ্গলবার শিলচর পুলিশ গেস্ট হাউসে সৌজন্যমূলক সাক্ষাৎ করেন এবং গ্রামীণ সমস্যার কথা তুলে ধরেন। মন্ত্রী পিযুষ হাজারিকা তাদের দাবী সম্বলিত ধরেন। মন্ত্রী

পিযুষ হাজারিকা তাদের দাবী সম্বলিত স্মারকপত্র গ্রহণ করে শীঘ্রই পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। এদিন যুব নেতা তথা পশ্চিম কাঠিগড়া ওবিসি মোর্চা সভাপতি নিরুপম নাথের উল্লেখযোগ্য পদক্ষেপের অংশীদার ছিলেন কাঠিগড়া কিষাণ মোর্চার সভাপতি সুমিত বৈষ্ণব,জেলা বিজেপি সদস্য নির্ঝর দাস সহ অন্যান্য যুব বিজেপি

কর্মীরা। তাঁরা আবেদনে উল্লেখ করেন, জননিরাপত্তার স্বার্থে জালালপুরে একটি স্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপন একান্ত প্রয়োজন। তৎসঙ্গে স্বাস্থ্য কেন্দ্রে স্থায়ী কর্মী এবং চিকিৎসক এর অভাবে বেজায় দূর্ভোগ পোহাতে হয় এলাকাবাসীর। তাছাড়া রয়েছে পানীয় জলের সমস্যা। উক্ত তিন সমস্যা সাধারণ মানুষের মৌলিক এবং

গণতান্ত্রিক অধিকার তাই অনতিবিলম্বে উপযুক্ত পদক্ষেপ নিয়ে জনতার স্বার্থ সুরক্ষিত রাখতে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।