পাঁচগ্রামে রেশন ডিলারদের এখানে চরম ভোগান্তির শিকার, অতিরিক্ত বায়োমেট্রিক যাচাই, ক্ষোভ গ্রাহকদের

রাজীব দেব,পাঁচগ্রাম, ০৩ ডিসেম্বর :- গ্রাহক হয়রানি চরমে পাঁচগ্রাম – কালিনগর সমবায় সমিতির অধীনস্থ এলাকায়।

পাঁচগ্রামে রেশন সামগ্রী নিতে গিয়ে চরম ভোগান্তির শিকার সাধারণ গ্রাহক।ঘন্টার পরঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও সময়মতো চাউল, চিনি, লবণ ও ডাল না পাওয়ার অভিযোগ উঠেছে উক্ত এলাকায়।

জানা গেছে, প্রতি মাসের মতো এবারও সরকার নির্ধারিত রেশন সামগ্রী দোকানে পৌঁছেছে। তবে অতিরিক্ত বায়োমেট্রিক (ফিঙ্গার) যাচাই করার বাধ্যবাধকতার কারণে বিতরণে দেরি হচ্ছে। ফলে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে গ্রাহকদের। কেউ কেউ আবার আজ রেশন বই জমা দিয়ে পরের দিন সামগ্রী নিতে বাধ্য হচ্ছেন। এ বিষয়ে অনেক গ্রাহক সরকারের পদক্ষেপকে স্বাগত জানালেও পরিচালনা সমিতির পরিকল্পনার অভাব দেখছেন সাধারণ গ্রাহকরা।তারা মনে করেন, অতিরিক্ত ফিঙ্গার যাচাইয়ের বদলে অন্যকোন পরিকল্পনা নিলেই ভোগান্তি কমবে গ্রাহক তথা ডিলারদের। তাদের দাবি, চারবারের পরিবর্তে একবার ফিঙ্গার যাচাই করা হলে গ্রাহকের সময় বাঁচবে এবং সেবা গ্রহণ আরও সহজ হবে। গ্রাহকদের অনুরোধ – সরকার এবং পরিচালনা সমিতি যেন বিষয়টি বিবেচনা করে রেশন ব্যবস্থাকে আরও সহজ ও ভোগান্তিহীন করে তোলে। তৎসঙ্গে ডিলার এবং গ্রাহকদের মধ্যে সমন্বয় গড়ে তুলতে নির্ভুল প্রয়াস হাতে নেয় রেশন ডিলারদের পরিচালনা সমিতি বললেন সচেতন নাগরিক।